শনিবার ৬ জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৩ জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

Ad
x

২ কোম্পানির শেয়ার লেনদেন শুরু

বৃহস্পতিবার, ১১ আগস্ট ২০২২   প্রিন্ট   ২৩৭ বার পঠিত

২ কোম্পানির শেয়ার লেনদেন শুরু

ডিভিডেন্ড সংক্রান্ত রেকর্ড ডেটের পর আগামী ১৪ আগস্ট শুরু হবে শেয়ারবাজারে তালিকাভুক্ত ২ কোম্পানির শেয়ার লেনদেন। এগুলো হলো- লিবরা ইনফিউশন এবং লাফার্জহোলসিম। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

লিবরা ইনফিউশন: কোম্পানিটি ৩০ জুন, ২০২০ সমাপ্ত অর্থবছরের জন্য ৫ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড ঘোষণা করেছে। সমাপ্ত অর্থবছরে কোম্পানিটির শেয়ার প্রতি লোকসান হয়েছে ৭ টাকা ৭৮ পয়সা। আলোচ্য সময়ে কোম্পানিটির শেয়ার প্রতি সম্পদ মূল্য দাঁড়িয়েছে ১২৬১ টাকা। এর আগের বছর ছিল ১২৬৯ টাকা।

আলোচ্য সময়ে ক্যাশ ফ্লো নেগেটিভ ১৪ পয়সা এর আগের বছর ছিল ১ টাকা ৫ পয়সা।

কোম্পানির বার্ষিক সাধারণ সভা (এজিএম) আগামী ২১ আগস্ট ২০২২ তারিখ অনুষ্ঠিত হবে।

এদিকে ১৫ শতাংশ অন্তর্র্বতী ক্যাশ ডিভিডেন্ড ঘোষণা করেছে বহুজাতিক সিমেন্ট কোম্পানি লাফার্জহোলসিম বাংলাদেশ লিমিটেড। গত ২০ জুলাই অনুষ্ঠিত কোম্পানিটির বোর্ড সভায় ৩০ জুন, ২০২২ তারিখে সমাপ্ত অর্ধবার্ষিক আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে এই অন্তর্র্বতী ডিভিডেন্ড ঘোষণা করা হয়।

চলতি অর্থবছরের দ্বিতীয় প্রান্তিকে সহযোগী প্রতিষ্ঠানের আয়সহ লাফার্জহোলসিমের শেয়ার প্রতি সমন্বিত আয় হয়েছে ১ টাকা ৬ পয়সা। আগের বছর একই সময়ে সমন্বিত ইপিএস ছিল ৯৬ পয়সা।

অন্যদিকে, চলতি অর্থবছরের প্রথম দুই প্রান্তিকে অর্থাৎ ৬ মাসে (জানুয়ারি’২২-জুন’২২) কোম্পানিটির শেয়ার প্রতি সমন্বিত আয় হয়েছে ১ টাকা ৮৭ পয়সা। আগের বছর একই সময়ে ছিল ১ টাকা ৮৫ পয়সা।

৩০ জুন, ২০২২ তারিখে সমন্বিতভাবে কোম্পানিটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) হয়েছে ১৬ টাকা ৪১ পয়সা।

 

Facebook Comments Box

Posted ১২:৫৩ অপরাহ্ণ | বৃহস্পতিবার, ১১ আগস্ট ২০২২

bankbimaarthonity.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

আর্কাইভ ক্য

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০  
সম্পাদক : মোহাম্মাদ মুনীরুজ্জামান
প্রকাশক : সায়মুন নাহার জিদনী
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়

পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।

ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫

ই-মেইল: bankbima1@gmail.com