Ad
x

২ কোম্পানির শেয়ার লেনদেন শুরু

সোমবার, ১৭ এপ্রিল ২০২৩   প্রিন্ট   ২২৪ বার পঠিত

২ কোম্পানির শেয়ার লেনদেন শুরু

এজিএম ও ইজিএম সংক্রান্ত রেকর্ড ডেটের পর আগামীকাল ২ কোম্পানির শেয়ার লেনদেন শুরু থাকবে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

শেয়ারবাজারে তালিকাভুক্ত কোম্পানি ২টি হলো- প্রাইম ইসলামী ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড এবং ফিনিক্স ইন্স্যুরেন্স।

ফিনিক্স ইন্স্যুরেন্স : এ কোম্পানির পরিচালনা পর্ষদ ৩১ ডিসেম্বর, ২০২২ অর্থবছরের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে বিনিয়োগকরীদের জন্য ডিভিডেন্ড ১৫ শতাংশ ক্যাশ ঘোষণা করেছে।

সমাপ্ত অর্থবছরে কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ২ টাকা ২ পয়সা।

যা আগের বছর একই সময়ে ছিল ২ টাকা ২০ পয়সা।

কোম্পানিটির ৩১ ডিসেম্বর, ২০২২ সমাপ্ত অর্থবছরে শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভি) হয়েছে ৩৭ টাকা ১০ পয়সা।

যা গত বছরের একই সময়ে ছিল ৩৯ টাকা ৯০ পয়সা।

আলোচ্য সময়ে কোম্পানিটির শেয়ার প্রতি নেট অপারেটিং ক্যাশ ফ্লো (এনওসিএফপিএস) হয়েছে এক টাকা ৩৪ পয়সা।

যা গত বছর একই সময়ে ছিল ৪ টাকা ৬ পয়সা।

আগামী ৩১ মে, ২০২৩ তারিখ দুপুর আড়াইটায় ডিজিটাল প্ল্যাটফরমের মাধ্যমে কোম্পানিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হবে।

প্রাইম ইসলামী লাইফ: কোম্পানিটি ৩১ ডিসেম্বর ২০২১ সমাপ্ত অর্থবছরের জন্য ২ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড ঘোষণা করেছে।

আগামী ২৯ মে কোম্পানিটি বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হবে।

 

Facebook Comments Box

Posted ০১:৩০ অপরাহ্ণ | সোমবার, ১৭ এপ্রিল ২০২৩

bankbimaarthonity.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

সম্পাদক : মোহাম্মাদ মুনীরুজ্জামান
প্রকাশক : সায়মুন নাহার জিদনী
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়

পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।

ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫

ই-মেইল: bankbima1@gmail.com