নিজস্ব প্রতিবেদক
মঙ্গলবার, ০১ ফেব্রুয়ারি ২০২২ প্রিন্ট ২৬৪ বার পঠিত
শেয়ারবাজারে তালিকাভুক্ত ২ প্রতিষ্ঠান সংশ্লিষ্ট বিনিয়োগকারীদের জন্য ডিভিডেন্ড ঘোষণা করেছে। প্রতিষ্ঠানগুলো হলো- লাফার্জহোলসিম বাংলাদেশ লিমিটেড এবং প্রাইম ফাইন্যান্স ফার্স্ট মিউচ্যুয়াল ফান্ড। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
প্রাইম ফাইন্যান্স ফার্স্ট মিউচ্যুয়াল ফান্ড : ফান্ডটি ৩১ ডিসেম্বর, ২০২১ তারিখে সমাপ্ত বছরের জন্য ১০ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড ঘোষণা করেছে। সমাপ্ত অর্থবছরে ফান্ডের ১০ টাকা অভিহিত মূল্যের প্রতি ইউনিটের বিপরীতে আয় হয়েছে ১ টাকা ৪০ পয়সা।
৩১ ডিসেম্বর, ২০২১ তারিখে ইউনিট প্রতি নিট সম্পদ মূল্য ছিল ১৫ টাকা ১৭ পয়সা।
লাফার্জহোলসিম বাংলাদেশ লিমিটেড : কোম্পানিটি ৩১ ডিসেম্বর, ২০২১ সমাপ্ত অর্থবছরের জন্য ২৫ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড ঘোষণা করেছে। সমাপ্ত অর্থবছরে কোম্পানিটির শেয়ার প্রতি আয় হয়েছে ৩ টাকা ৩৪ পয়সা। আগের বছর একই সময়ে কোম্পানিটির শেয়ার প্রতি আয় ছিলো ২ টাকা ০৩ পয়সা।
এ কোম্পানির বার্ষিক সাধারণ সভা (এজিএম) আগামী ২১ মার্চ ২০২২ তারিখ অনুষ্ঠিত হবে। ডিভিডেন্ড সংক্রান্ত রেকর্ড ডেট ২২ ফেব্রুয়ারি ২০২২ তারিখ নির্ধারণ করা হয়েছে।
উল্লেখ্য, সমাপ্ত অর্থবছরের জন্য কোম্পানিটির ২৫ শতাংশ ডিভিডেন্ড শেয়ারবাজারে তালিকাভুক্তির পর সর্বোচ্চ ডিভিডেন্ড। এর আগে ১০ শতাংশের বেশি ডিভিডেন্ড কোন বছর দেয়নি।
এদিকে, তথ্য বলছে সমাপ্ত অর্থবছর কোম্পানিটির যে পরিমাণ মুনাফা করেছে, তাও তালিকাভুক্তির পর সর্বোচ্চ।
Posted ১১:২৩ পূর্বাহ্ণ | মঙ্গলবার, ০১ ফেব্রুয়ারি ২০২২
bankbimaarthonity.com | saed khan
পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।
ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫
ই-মেইল: bankbima1@gmail.com
✎ মন্তব্য করুন