বৃহস্পতিবার ৩০ এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৭ বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

Ad
x

৩০ শতাংশ শেয়ার ধারণের সময় বাড়লো

নিজস্ব প্রতিবেদক

রবিবার, ০১ নভেম্বর ২০২০   প্রিন্ট   ৪৩৪ বার পঠিত

৩০ শতাংশ শেয়ার ধারণের সময় বাড়লো

নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)শেয়ারবাজারে তালিকাভুক্ত কোম্পানির উদ্যোক্তা ও পরিচালকরা সম্মিলিতভাবে ৩০ শতাংশ শেয়ার ধারণের সময় বাড়িয়েছে। বিএসইসি সূত্রে এ তথ্য জানা যায়।

সূত্র মতে, ব্যর্থ কোম্পানিগুলোর আনুরোধের পরিপ্রেক্ষিতে সময় বাড়ানোর এ সিদ্ধান্ত নিয়েছে নিয়ন্ত্রক সংস্থা। এতে শেয়ার ধারণের জন্য আগামী ৯ ডিসেম্বর পর্যন্ত সময় বাড়িয়ে দেয়া হয়েছে। শেয়ার ধারণে ব্যর্থ হলে, সিকিউরিটিজ আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে বলে জানা গেছে।

গত ২৯ অক্টোবর ব্যর্থ কোম্পানিগুলোর ব্যবস্থাপনা পরিচালককে সম্মিলিতভাবে ৩০ শতাংশ শেয়ার ধারণের সময়সীমা বাড়ানোর চিঠি দিয়েছে বিএসইসি। একইসঙ্গে বিষয়টি উভয় স্টক এক্সচেঞ্জ কর্তৃপক্ষ ও সেন্ট্রাল ডিপোজিটরি বাংলাদেশ লিমিটেডকে (সিডিবিএল) অবহিত করা হয়েছে। চিঠি ইস্যুর দিন থেকেই ৩০ কার্যদিবসের মেয়াদ শুরু হবে।

এর আগে গত ২০ অক্টোবর এক ওয়েবিনারে তালিকাভুক্ত কোম্পানিগুলোর উদ্যোক্তা পরিচালকদের সম্মিলিতভাবে ৩০ শতাংশ শেয়ার ধারণের জন্য আরও এক মাস সময় বাড়ানো হতে পারে বলে ইঙ্গিত দিয়েছিলেন বিএসইসির চেয়ারম্যান অধ্যাপক শিবলী রুবাইয়াত-উল-ইসলাম।

উল্লেখ্য, গত ২৭ অক্টোবর সম্মিলিতভাবে ৩০ শতাংশ শেয়ার ধারণের জন্য বিএসইসির ৬০ দিনের আল্টিমেটাম শেষ হয়েছে। গত ২৯ জুলাই সম্মিলিতভাবে শেয়ার ধারণে ব্যর্থ ৪৪ কোম্পানিকে এ আল্টিমেটাম দেওয়া হয়। ওই ৬০ দিনের মধ্যে বেশকিছু কোম্পানির উদ্যোক্তা ও পরিচালক শেয়ার ধারণ করেছে। তবে যেসব কোম্পানির উদ্যোক্তা ও পরিচালক নির্ধারিত সময়ের মধ্যে শেয়ার ধারণ করতে পারেনি, তারাই সময় বৃদ্ধির আবেদন জানিয়েছেন। তবে কতগুলো কোম্পানির উদ্যোক্তা ও পরিচালক সম্মিলিতভাবে ৩০ শতাংশ শেয়ার ধারণ করেনি তা এখনও জানা যায়নি।

এ বিষয়ে বিএসইসির নির্বাহী পরিচালক ও মুখপাত্র মোহাম্মদ রেজাউল করিম বলেন, ৩০ শতাংশ শেয়ার ধারণে ব্যর্থ কোম্পানিগুলোর অনুরোধে তাদের জন্য আরও ৩০ কার্যদিবস সময় বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবে তাদেরকে চিঠি দেওয়া হয়েছে কি না তা আমার জানা নেই।

তথ্য অনুযায়ী, ২০১১ সালের ২২ ডিসেম্বর পুঁজিবাজার ও বিনিয়োগকারীদের স্বার্থ বিবেচনা করে তালিকাভুক্ত কোম্পানির প্রত্যেক পরিচালককে ন্যূনতম ২ শতাংশ ও সম্মিলিতভাবে ৩০ শতাংশ শেয়ার ধারণ বাধ্যতামূলক করে নির্দেশনা দেয় তৎকালীন কমিশন। বিএসইসির আইনের ‘২সিসি’ ধারার ক্ষমতাবলে সম্মিলিতভাবে ৩০ শতাংশ শেয়ার ধারণের এই নির্দেশনা জারি করা হয়। শুরুতে নির্দেশনাটি নিয়ে কয়েকটি কোম্পানির পরিচালক হাইকোর্টে রিট আবেদন করেন। তবে বিনিয়োগকারীদের স্বার্থ বিবেচনা করে বিএসইসির পক্ষে রায় দেন হাইকোর্ট।

Facebook Comments Box
×

Posted ১১:৪৮ পূর্বাহ্ণ | রবিবার, ০১ নভেম্বর ২০২০

bankbimaarthonity.com |

আর্কাইভ ক্য

শনিরবিসোমমঙ্গলবুধবৃহশুক্র
 
১০
১১১৩১৫১৬
১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭৩০ 
সম্পাদক : মোহাম্মাদ মুনীরুজ্জামান
প্রকাশক : সায়মুন নাহার জিদনী
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়

পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।

ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫

ই-মেইল: ই-মেইল: bankbima1@gmail.com