Ad
x

৩ কোম্পানির আর্থিক প্রতিবেদন প্রকাশ

সোমবার, ১৭ এপ্রিল ২০২৩   প্রিন্ট   ২৫৫ বার পঠিত

২২ কোম্পানির

শেয়ারবাজারে তালিকাভুক্ত ৩ কোম্পানির আর্থিক প্রতিবেদন প্রকাশ করা হয়েছে। কোম্পানিগুলো হলো- এশিয়া প্যাসিফিক জেনারেল ইন্স্যুরেন্স, রেনউইক যজ্ঞেশ্বর এবং এমবি ফার্মা। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

এশিয়া প্যাসিফিক জেনারেল ইন্স্যুরেন্স : প্রথম প্রান্তিকে (জানুয়ারি-মার্চ’২৩) কোম্পানিটির শেয়ার প্রতি আয় হয়েছে এক টাকা ১৫ পয়সা, গত বছর একই সময়ে যার পরিমাণ ছিল এক টাকা ৯ পয়সা।

আলোচ্য সময়ে কোম্পাানিটির নগদ কার্যকরি প্রবাহ (এনওসিএফপিএস) দাঁড়িয়েছে এক টাকা ৮০ পয়সা। গত বছরের একই সময়ে যার পরিমাণ ছিল এক টাকা ৪২ পয়সা।

৩১ মার্চ, ২০২২ তারিখে শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য হয়েছে ২৩ টাকা ৬৮ পয়সা।

এমবি ফার্মা : তৃতীয় প্রান্তিকে (জানুয়ারি-মার্চ’২৩) কোম্পানিটির শেয়ার প্রতি আয় হয়েছে ৭০ পয়সা, গত বছর একই সময়ে যার পরিমাণ ছিল ৪০ পয়সা।

এদিকে, তৃতীয় প্রান্তিকে তথা ৯ মাসে (জুলাই’২২-মার্চ’২৩) আয় হয়েছে এক টাকা ৩৪ পয়সা। গত বছরের একই সময়ে যার পরিমাণ ছিল ৭৪ পয়সা।

আলোচ্য সময়ে কোম্পাানিটির নগদ কার্যকরি প্রবাহ (এনওসিএফপিএস) দাঁড়িয়েছে ৩৮ পয়সা। গত বছরের একই সময়ে যার পরিমাণ ছিল ২ টাকা ১৮ পয়সা।

৩১ মার্চ, ২০২২ তারিখে শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য হয়েছে ১৯ টাকা ২ পয়সা।

রেনউইক যজ্ঞেশ্বর : তৃতীয় প্রান্তিকে (জানুয়ারি-মার্চ’২৩) কোম্পানিটির শেয়ার প্রতি লোকসান হয়েছে ৮ টাকা ৭৭ পয়সা, গত বছর একই সময়ে যার পরিমাণ ছিল ৭ টাকা ৮ পয়সা।

এদিকে, তৃতীয় প্রান্তিকে তথা ৯ মাসে (জুলাই’২২-মার্চ’২৩) কোম্পানিটির শেয়ার প্রতি লোকসান হয়েছে ১৯ টাকা ৩৪ পয়সা। গত বছরের একই সময়ে যার পরিমাণ ছিল ১৬ টাকা ৮৫ পয়সা।

আলোচ্য সময়ে কোম্পাানিটির নগদ কার্যকরি প্রবাহ (এনওসিএফপিএস) দাঁড়িয়েছে মাইনাস ২০ পয়সা। গত বছরের একই সময়ে যার পরিমাণ ছিল মাইনাস ৯৮ পয়সা।

৩১ মার্চ, ২০২২ তারিখে শেয়ার প্রতি নিট সম্পদ লোকসান ৮৩ টাকা ৫৭ পয়সা।

 

Facebook Comments Box

Posted ০১:৩১ অপরাহ্ণ | সোমবার, ১৭ এপ্রিল ২০২৩

bankbimaarthonity.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

সম্পাদক : মোহাম্মাদ মুনীরুজ্জামান
প্রকাশক : সায়মুন নাহার জিদনী
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়

পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।

ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫

ই-মেইল: bankbima1@gmail.com