|

Advertisement
×

৩ হাজার কোটি টাকার স্বল্পমেয়াদি সুকুকের নিলাম ১ ডিসেম্বর

রবিবার, ১৫ নভেম্বর ২০২৬   প্রিন্ট   ৫২ বার পঠিত

৩ হাজার কোটি টাকার স্বল্পমেয়াদি সুকুকের নিলাম ১ ডিসেম্বর

দেশের পল্লী অবকাঠামো উন্নয়নে ৩ হাজার কোটি টাকা অভিহিত মূল্যের স্বল্পমেয়াদি বাংলাদেশ সরকার বিনিয়োগ সুকুক (বিজিআইএস) ইস্যু করতে যাচ্ছে সরকার। ১৮২ দিন মেয়াদি এ সুকুকের নিলাম অনুষ্ঠিত হবে আগামী ১ ডিসেম্বর।

বাংলাদেশ ব্যাংকের ১২ নভেম্বরের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। কেন্দ্রীয় ব্যাংকের নিজস্ব সফটওয়্যার ‘শরিয়াহ সিকিউরিটিজ মডিউল’ (এসএসএম)-এর মাধ্যমে ওই দিন সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত নিলামে অংশ নেওয়া যাবে।

‘অগ্রাধিকার ভিত্তিতে গুরুত্বপূর্ণ পল্লী অবকাঠামো উন্নয়ন প্রকল্প’-এর বিপরীতে ইজারা পদ্ধতিতে ‘শর্ট টার্ম বিজিআইএস (১৮২ দিন)’ নামে সুকুকটি ইস্যু করা হবে। ইতোমধ্যে কেন্দ্রীয় ব্যাংকের ডেট ম্যানেজমেন্ট ডিপার্টমেন্টের অধীন শরিয়াহ অ্যাডভাইজরি কমিটির অনুমোদনে এর প্রসপেক্টাস ও শরিয়াহ ঘোষণাপত্র চূড়ান্ত করা হয়েছে।

সুকুকটির মেয়াদ শেষ হবে ২০২৭ সালের ২ জুন। এতে বিনিয়োগকারীদের ১৮২ দিনের জন্য ভাড়া বাবদ মোট ১১২ কোটি ১৯ লাখ টাকা দেওয়া হবে। বার্ষিক ৭ দশমিক ৫০ শতাংশ হারে এ মুনাফা মেয়াদপূর্তিতে এককালীন পরিশোধ করা হবে।

বাংলাদেশ ব্যাংকের সঙ্গে চলতি বা আল-ওয়াদিয়াহ চলতি হিসাব রয়েছে—এমন ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান সরাসরি নিলামে অংশ নিতে পারবে। এ ছাড়া দেশি-বিদেশি ব্যক্তি বিনিয়োগকারী, করপোরেট প্রতিষ্ঠান, বিনিয়োগ কোম্পানি, বিমা কোম্পানি, প্রভিডেন্ট ফান্ড ও ডিপোজিট ইনস্যুরেন্স ফান্ড নির্ধারিত ব্যাংক বা আর্থিক প্রতিষ্ঠানের মাধ্যমে সুকুক কেনার জন্য আবেদন করতে পারবে।

নতুন বিনিয়োগকারীদের আগামী ২৯ নভেম্বরের মধ্যে সংশ্লিষ্ট ব্যাংকের সঙ্গে যোগাযোগ করে ‘সুকুক ইনভেস্টর আইডি’ (এসআই আইডি) খুলতে হবে। নিলামের দিন নির্ধারিত সময়ে এসএসএম সফটওয়্যারে ওই আইডির বিপরীতে ১০ হাজার টাকার গুণিতক পরিমাণে সুকুক কেনার বিড জমা দেওয়া যাবে।

নিলামে সফল বিনিয়োগকারীদের অনুকূলে বরাদ্দের পরিমাণ ১ ডিসেম্বর বিকেল ৩টায় নিজ নিজ আইডিতে জানিয়ে দেওয়া হবে।

Facebook Comments Box
✎ মন্তব্য করুন

Your email address will not be published. Required fields are marked *

Posted ০৫:২৩ অপরাহ্ণ | রবিবার, ১৫ নভেম্বর ২০২৬

bankbimaarthonity.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

সম্পাদক : মোহাম্মাদ মুনীরুজ্জামান
প্রকাশক : সায়মুন নাহার জিদনী
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়

পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।

ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫

ই-মেইল: bankbima1@gmail.com