নিজস্ব প্রতিবেদক
মঙ্গলবার, ১৪ জুলাই ২০২০ প্রিন্ট ৮৬৩ বার পঠিত
শেয়ারবাজারে তালিকাভুক্ত ৬ কোম্পানির বোর্ডসভার তারিখ নির্ধারণ করা হয়েছে। কোম্পানিগুলো হলো- যমুনা ব্যাংক লিমিটেড, ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক (ইউসিবি) লিমিটেড, প্রগতি লাইফ ইন্স্যুরেন্স লিমিটেড, আরএকে সিরামিকস লিমিটেড, কন্টিনেন্টাল ইন্স্যুরেন্স লিমিটেডএবং হাইডেলবার্গ সিমেন্ট লিমিটেড। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
যমুনা ব্যাংক লিমিটেডের বোর্ডসভা আগামী ১৯ জুলাই বিকাল সাড়ে ৩টায় অনুষ্ঠিত হবে। ওই সভায় ৩০ জুন,২০২০ তারিখে সমাপ্ত প্রান্তিকের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করা হবে। পর্ষদ সদস্যরা ও প্রতিবেদন অনুমোদন করলে কোম্পানিটি তা প্রকাশ করবে।
আগের প্রান্তিকে কোম্পানিটি শেয়ার প্রতি আয় করেছিল ১ টাকা ৪২ পয়সা।
ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক (ইউসিবি) লিমিটেডের বোর্ডসভা আগামী ১৯ জুলাই বিকাল ৩টায় অনুষ্ঠিত হবে। ওই সভায় ৩০ জুন,২০২০ তারিখে সমাপ্ত দ্বিতীয় প্রান্তিকের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করা হবে। পর্ষদ সদস্যরা ও প্রতিবেদন অনুমোদন করলে কোম্পানিটি তা প্রকাশ করবে।
আগের প্রান্তিকে কোম্পানিটি শেয়ার প্রতি আয় করেছিল ৩৪ পয়সা।
প্রগতি লাইফ ইন্স্যুরেন্স লিমিটেডের বোর্ডসভা আগামী ২০ জুলাই বিকাল ৩টায় অনুষ্ঠিত হবে। ওই সভায় ৩১ ডিসেম্বর,২০১৯ তারিখে সমাপ্ত প্রান্তিকের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করা হবে। পর্ষদ সদস্যরা ও প্রতিবেদন অনুমোদন করলে কোম্পানিটি তা প্রকাশ করবে।
২০১৮ সালে কোম্পানিটি ৩০ শতাংশ লভ্যাংশ দিয়েছিল।
হাইডেলবার্গ সিমেন্ট লিমিটেডের বোর্ডসভা আগামী ২১ জুলাই দুপুর ২টা ৪৫ মিনিটে অনুষ্ঠিত হবে। ওই সভায় ৩০ জুন,২০২০ তারিখে সমাপ্ত দ্বিতীয় প্রান্তিকের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করা হবে। পর্ষদ সদস্যরা ও প্রতিবেদন অনুমোদন করলে কোম্পানিটি তা প্রকাশ করবে।
আগের প্রান্তিকে কোম্পানিটি শেয়ার প্রতি আয় করেছিল ৭৭ পয়সা।
কন্টিনেন্টাল ইন্স্যুরেন্স লিমিটেডের বোর্ডসভা আগামী ২০ জুলাই বিকাল ৩টা ৩০ মিনিটে অনুষ্ঠিত হবে। ওই সভায় ৩০ জুন,২০২০ তারিখে সমাপ্ত দ্বিতীয় প্রান্তিকের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করা হবে। পর্ষদ সদস্যরা ও প্রতিবেদন অনুমোদন করলে কোম্পানিটি তা প্রকাশ করবে।
আরএকে সিরামিকস লিমিটেডের বোর্ডসভা আগামী ২১ জুলাই দুপুর ২টা ৩০ মিনিটে অনুষ্ঠিত হবে। ওই সভায় ৩০ জুন,২০২০ তারিখে সমাপ্ত দ্বিতীয় প্রান্তিকের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করা হবে। পর্ষদ সদস্যরা ও প্রতিবেদন অনুমোদন করলে কোম্পানিটি তা প্রকাশ করবে।
আরও পড়ুন…….
সেল প্রেসারে সূচক ও লেনদেন কমেছে
ব্লক মার্কেটে ৫০ কোম্পানির ৩৯ কোটি টাকার লেনদেন
১৯ দফায় পিপলস লিজিংয়ের লেনদেন বন্ধের সময় বেড়েছে
মিউচ্যুয়াল ট্রাস্ট ব্যাংকের উদ্যোক্তার শেয়ার ক্রয়ের ঘোষণা
আগামীকাল স্পট মার্কেটে যাচ্ছে ৩ কোম্পানি
দর বাড়ার শীর্ষে রিপাবলিক ইন্স্যুরেন্স
বিএসইসির নির্বাহি পরিচালকদের দায়িত্ব রদবদল
ক্রেস্টের এমডির ভাইকে গ্রেপ্তার করে আত্মসাতকৃত শেয়ার ও অর্থ ফেরতের দাবি
Posted ০৬:৩৯ অপরাহ্ণ | মঙ্গলবার, ১৪ জুলাই ২০২০
bankbimaarthonity.com | saed khan
পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।
ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫
ই-মেইল: bankbima1@gmail.com