|

Advertisement
×

৫ বছর মেয়াদের নতুন ট্রেজারি বন্ডের লেনদেন শুরু

বুধবার, ০৩ ডিসেম্বর ২০২৫   প্রিন্ট   ৩৬৬ বার পঠিত

৫ বছর মেয়াদের নতুন ট্রেজারি বন্ডের লেনদেন শুরু

দেশের পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) বাংলাদেশ ব্যাংকের ইস্যু করা নতুন ৫ বছর মেয়াদের ট্রেজারি বন্ডের লেনদেন শুরু হয়েছে। বুধবার (৩ ডিসেম্বর) থেকে উভয় পুঁজিবাজারে ট্রেজারি বন্ডটির লেনদেন শুরু হয়েছে।

ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) ওয়েবসাইটে এ তথ্য প্রকাশ করা হয়েছে।

তথ্য মতে, নতুন বন্ডটির নাম হলো- ‘‘05Y BGTB 30/11/2030’’। ডিএসইতে বন্ডটির লেনদেন কোড- ”TB5Y1130” এবং ডিএসইতে স্ক্রিপ্ট কোড- “88548”। একই ভাবে সিএসইতে বন্ডটির লেনদেন কোড- ”TB5Y1130” এবং সিএসইতে ট্রেডিং আইডি- “50314”।

তথ্য মতে, ‘এ’ ক্যাটাগরিতে ডিএসই ও সিএসই’র ডেবট বোর্ডের অনুমতি সাপেক্ষে বন্ডটির মেয়াদ আগামী ২০৩০ সালের ৩০ নভেম্বর শেষ হবে। বন্ডটির প্রতি ইউনিটের মূল্য ১০১.১৩১৮ টাকা এবং অভিহিত মূল্য ১০০ টাকা। বন্ডের মার্কেট লট ১০০০টি করে। এই বন্ড ১০.৭৯ শতাংশ হারে বছরে ২ বার কুপন প্রদান করবে।

Facebook Comments Box
✎ মন্তব্য করুন

Your email address will not be published. Required fields are marked *

Posted ০৩:০৪ অপরাহ্ণ | বুধবার, ০৩ ডিসেম্বর ২০২৫

bankbimaarthonity.com |

সম্পাদক : মোহাম্মাদ মুনীরুজ্জামান
প্রকাশক : সায়মুন নাহার জিদনী
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়

পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।

ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫

ই-মেইল: bankbima1@gmail.com