|

Advertisement
×

৮ কোম্পানির বোর্ড সভার তারিখ নির্ধারণ

রবিবার, ০৫ মে ২০২৪   প্রিন্ট   ২৮৬ বার পঠিত

৮ কোম্পানির বোর্ড সভার তারিখ নির্ধারণ

শেয়ারবাজারে তালিকাভুক্ত ৮ কোম্পানির বোর্ড সভার তারিখ নির্ধারণ করা হয়েছে। কোম্পানিগুলো হলো- আইডিএলসি ফাইন্যান্স পিএলসি, পূবালী ব্যাংক পিএলসি, ফিনিক্স ইন্স্যুরেন্স, সাউথইস্ট ব্যাংক পিএলসি, শাহজালাল ইসলামী ব্যাংক, যমুনা ব্যাংক পিএলসি এবং পূরবী জেনারেল ইন্স্যুরেন্স। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

আইডিএলসি ফাইন্যান্স পিএলসি: কোম্পানিটির বোর্ড সভা আগামী ৯ মে, ২০২৪ তারিখ বিকাল ৩টায় অনুষ্ঠিত হবে। সভায় কোম্পানিটির ৩১ মার্চ, ২০২৪ তারিখে সমাপ্ত প্রথম প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনার পাশাপাশি ইপিএস প্রকাশ করা হবে।

পূবালী ব্যাংক পিএলসি: কোম্পানিটির বোর্ড সভা আগামী ৮ মে, ২০২৪ তারিখ বিকাল ৩টায় অনুষ্ঠিত হবে। সভায় কোম্পানিটির ৩১ মার্চ, ২০২৪ তারিখে সমাপ্ত প্রথম প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনার পাশাপাশি ইপিএস প্রকাশ করা হবে।

ফিনিক্স ইন্স্যুরেন্স: কোম্পানিটির বোর্ড সভা আগামী ৯ মে, ২০২৪ তারিখ বিকাল ৫টায় অনুষ্ঠিত হবে। সভায় কোম্পানিটির ৩১ ডিসেম্বর, ২০২৩ তারিখে সমাপ্ত অর্থবছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনার পাশাপাশি ডিভিডেন্ড ঘোষণা করা হবে।

সাউথইস্ট ব্যাংক পিএলসি: ব্যাংকটির বোর্ড সভা আগামী ৮ মে, ২০২৪ তারিখ বিকাল ৩টায় অনুষ্ঠিত হবে। সভায় ব্যাংকটির ৩১ মার্চ, ২০২৪ তারিখে সমাপ্ত প্রথম প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনার পাশাপাশি ইপিএস প্রকাশ করা হবে।

শাহজালাল ইসলামী ব্যাংক: ব্যাংকটির বোর্ড সভা আগামী ৯ মে, ২০২৪ তারিখ বিকাল ৩টায় অনুষ্ঠিত হবে। সভায় ব্যাংকটির ৩১ মার্চ, ২০২৪ তারিখে সমাপ্ত প্রথম প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনার পাশাপাশি ইপিএস প্রকাশ করা হবে।

যমুনা ব্যাংক পিএলসি: ব্যাংকটির বোর্ড সভা আগামী ১৪ মে, ২০২৪ তারিখ বিকাল ৪টায় অনুষ্ঠিত হবে। সভায় ব্যাংকটির ৩১ মার্চ, ২০২৪ তারিখে সমাপ্ত প্রথম প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনার পাশাপাশি ইপিএস প্রকাশ করা হবে।

পূরবী জেনারেল ইন্স্যুরেন্স: কোম্পানিটির বোর্ড সভা আগামী ১২ মে, ২০২৪ তারিখ বিকাল ৩টায় অনুষ্ঠিত হবে।
সভায় কোম্পানিটির ৩১ মার্চ, ২০২৪ তারিখে সমাপ্ত প্রথম প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনার পাশাপাশি ইপিএস প্রকাশ করা হবে।
এছাড়াও, কোম্পানিটির ৩১ ডিসেম্বর, ২০২৩ তারিখে সমাপ্ত অর্থবছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনার পাশাপাশি ডিভিডেন্ড ঘোষণা করা হবে।

সেনা কল্যাণ ইন্স্যুরেন্স: কোম্পানিটির বোর্ড সভা আগামী ৯ মে, ২০২৪ তারিখ দুপুর ২টা ৪৫ মিনিটে অনুষ্ঠিত হবে। সভায় কোম্পানিটির ৩১ মার্চ, ২০২৪ তারিখে সমাপ্ত প্রথম প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনার পাশাপাশি ইপিএস প্রকাশ করা হবে।

Facebook Comments Box
✎ মন্তব্য করুন

Your email address will not be published. Required fields are marked *

Posted ০৫:৪৯ অপরাহ্ণ | রবিবার, ০৫ মে ২০২৪

bankbimaarthonity.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

সম্পাদক : মোহাম্মাদ মুনীরুজ্জামান
প্রকাশক : সায়মুন নাহার জিদনী
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়

পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।

ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫

ই-মেইল: bankbima1@gmail.com