|

Advertisement
×

মোটরসাইকেল ফেলে পালালেন দুই ব্যক্তি, সিটের নিচে পিস্তল-আইস

মঙ্গলবার, ১৮ আগস্ট ২০২৬   প্রিন্ট   ১৬ বার পঠিত

মোটরসাইকেল ফেলে পালালেন দুই ব্যক্তি, সিটের নিচে পিস্তল-আইস

খাগড়াছড়ির মাটিরাঙ্গায় বিজিবির চেকপোস্টে থামার সংকেত পেয়ে মোটরসাইকেল ফেলে পাহাড়ে পালিয়েছেন দুই ব্যক্তি। পরে মোটরসাইকেলটির সিটের নিচ থেকে দুটি বিদেশি পিস্তল, ১০টি গুলি ও বিপুল পরিমাণ ক্রিস্টাল মেথ (আইস) উদ্ধার করেছে বিজিবি। উদ্ধার হওয়া আইসের আনুমানিক বাজারমূল্য প্রায় পাঁচ কোটি টাকা বলে জানিয়েছে বিজিবি। সোমবার দিবাগত রাত আড়াইটার দিকে উপজেলার সীমান্তবর্তী গৌরাঙ্গপাড়া তিন রাস্তার মোড়ে এ ঘটনা ঘটে। বিজিবি সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে ওই এলাকায় একটি মোবাইল চেকপোস্ট বসানো হয়।রাত ২টা ৪০ মিনিটের দিকে পানছড়ির দিক থেকে দুই আরোহী নিয়ে একটি মোটরসাইকেল চেকপোস্টের কাছে এলে থামার সংকেত দেওয়া হয়। চালক কিছুটা গতি কমিয়ে আবার মোটরসাইকেলটি ঘুরিয়ে তাইন্দংয়ের দিকে পালানোর চেষ্টা করেন। বিজিবির সদস্যরা পিছু নিলে প্রায় দুই থেকে তিন কিলোমিটার ধাওয়া চলে। একপর্যায়ে মোটরসাইকেলটি মূল সড়ক ছেড়ে বিরাশিটিলা সড়কে ঢোকে। বৃষ্টি, কাদা, অন্ধকার ও সরু সড়কের কারণে বিজিবির টহল গাড়ির সঙ্গে মোটরসাইকেলটির দূরত্ব তৈরি হয়। এ সুযোগে আরোহী দুজন একটি কালভার্টের নিচে মোটরসাইকেলটি ফেলে পাহাড়ের দিকে পালিয়ে যান। পরে মোটরসাইকেলটিতে তল্লাশি চালিয়ে সিটের নিচ থেকে ম্যাগাজিনসহ দুটি বিদেশি পিস্তল, ১০টি গুলি এবং বিপুল পরিমাণ ক্রিস্টাল মেথ (আইস) উদ্ধার করা হয়। বিজিবির যামিনীপাড়া জোনের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. খালিদ ইবনে হোসেন বলেন, খাগড়াছড়িতে এবারই প্রথম ক্রিস্টাল মেথ (আইস) উদ্ধারের ঘটনা ঘটেছে। উদ্ধার হওয়া আইসের আনুমানিক বাজারমূল্য প্রায় পাঁচ কোটি টাকা। সীমান্ত ও সীমান্তবর্তী এলাকায় মাদক ও অস্ত্র পাচার প্রতিরোধে বিজিবির অভিযান অব্যাহত থাকবে বলে জানান তিনি।

Facebook Comments Box

Posted ০৭:৫০ অপরাহ্ণ | মঙ্গলবার, ১৮ আগস্ট ২০২৬

bankbimaarthonity.com |

সম্পাদক : মোহাম্মাদ মুনীরুজ্জামান
প্রকাশক : সায়মুন নাহার জিদনী
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়

পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।

ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫

ই-মেইল: bankbima1@gmail.com