Ad
x

ইসলামী ব্যাংক বারিধারা শাখার আলোচনা ও ইফতার

বৃহস্পতিবার, ১৬ মে ২০১৯   প্রিন্ট   ৬২৭ বার পঠিত

ইসলামী ব্যাংক বারিধারা শাখার আলোচনা ও ইফতার

ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড-এর বারিধারা শাখার উদ্যোগে গ্রাহক ও শুভানুধ্যায়ীদের সম্মানে ‘সিয়াম, তাকওয়া, সাদাকাহ ও ওয়াকফ’ শীর্ষক আলোচনা ও ইফতার বুধবার রাজধানীর একটি হোটেলে অনুষ্ঠিত হয়।

ব্যাংকের ম্যানেজিং ডাইরেক্টর (চলতি দায়িত্ব) মুহাম্মদ মুনিরুল মওলা এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন। অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন ব্যাংকের ডেপুটি ম্যানেজিং ডাইরেক্টর তাহের আহমেদ চৌধুরী। প্রধান আলোচক হিসেবে বক্তব্য দেন উত্তরা বায়তুন নুর জামে মসজিদের খতিব ও জাতীয় বিশ্ববিদ্যালয়ের সহকারী অধ্যাপক মুফতি ড. ইমাম হোসাইন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ব্যাংকের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট ও ঢাকা নর্থ জোনপ্রধান মো. আমিনুর রহমান। স্বাগত বক্তব্য দেন ব্যাংকের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট ও বারিধারা শাখাপ্রধান মো. মিজানুর রহমান ভুঁইয়া।

Facebook Comments Box

Posted ১১:২৬ পূর্বাহ্ণ | বৃহস্পতিবার, ১৬ মে ২০১৯

bankbimaarthonity.com |

সম্পাদক : মোহাম্মাদ মুনীরুজ্জামান
প্রকাশক : সায়মুন নাহার জিদনী
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়

পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।

ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫

ই-মেইল: bankbima1@gmail.com