|

Advertisement
×

এবার ৭,৬৪১ পলিসিধারী পাবেন ২৬ কোটি টাকার বীমা দাবি

বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬   প্রিন্ট   ৪০ বার পঠিত

এবার ৭,৬৪১ পলিসিধারী পাবেন ২৬ কোটি টাকার বীমা দাবি

দীর্ঘদিনের অপরিশোধিত বৈধ বীমা দাবি নিষ্পত্তির ধারাবাহিকতায় তৃতীয় দফায় ৭ হাজার ৬৪১ জন পলিসিধারীকে ২৬ কোটি ৩৬ লাখ ৭৯ হাজার ৫৩০ টাকা পরিশোধ করবে বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ (আইডিআরএ)।

আগামী ৪ অক্টোবর এ দাবি পরিশোধ কার্যক্রম অনুষ্ঠিত হবে বলে জানিয়েছে নিয়ন্ত্রক সংস্থাটি।

বৃহস্পতিবার (১ অক্টোবর) এক প্রেস বিজ্ঞপ্তিতে আইডিআরএ জানায়, বীমা খাতে গ্রাহকের আস্থা পুনর্গঠন, পলিসিধারীদের ন্যায্য অধিকার নিশ্চিত করা এবং দীর্ঘদিনের অপরিশোধিত বৈধ দাবি নিষ্পত্তির লক্ষ্যে এ কার্যক্রম নেওয়া হয়েছে।

তৃতীয় দফায় সবচেয়ে বেশি দাবি পরিশোধ করা হবে পদ্মা ইসলামী লাইফ ইন্স্যুরেন্সের ২ হাজার ৩৪৮ জন পলিসিধারীকে। তাঁদের মোট ৯ কোটি টাকা দেওয়া হবে। এরপর প্রগ্রেসিভ লাইফ ইন্স্যুরেন্সের ২ হাজার ১৪০ জনকে ৬ কোটি ৭৮ লাখ টাকা এবং সানলাইফ ইন্স্যুরেন্সের ১ হাজার ৫৭৩ জনকে ৫ কোটি ৩৫ লাখ টাকা পরিশোধ করা হবে।

এ ছাড়া হোমল্যান্ড লাইফ ইন্স্যুরেন্সের ১ হাজার ৩৮১ জন গ্রাহক পাবেন ৪ কোটি ৮৭ লাখ ৯৭ হাজার ৬৩৮ টাকা। সানফ্লাওয়ার লাইফ ইন্স্যুরেন্সের ১৬৫ জনকে দেওয়া হবে ৩০ লাখ টাকা এবং বায়রা লাইফ ইন্স্যুরেন্সের ৩৪ জন গ্রাহক পাবেন ৫ লাখ ৮১ হাজার ৮৯২ টাকা।

এর আগে আইডিআরএর উদ্যোগে দুই দফায় ৮ হাজার ৪১৭ জন পলিসিধারীকে মোট ৩৭ কোটি ৫৪ লাখ ৬০ হাজার ১১৭ টাকা ৫৮ পয়সা পরিশোধ করা হয়েছে।

এর মধ্যে প্রথম দফায় গত ৩ সেপ্টেম্বর ২ হাজার ৫৪৯ জন পলিসিধারীকে ১৪ কোটি ৫১ লাখ ৩ হাজার ১৪৬ টাকা ৫৮ পয়সা এবং দ্বিতীয় দফায় ১৪ সেপ্টেম্বর ৫ হাজার ৮৬৮ জন পলিসিধারীকে ২৩ কোটি ৩ লাখ ৫৬ হাজার ৯৭১ টাকা পরিশোধ করা হয়।

তৃতীয় দফার কার্যক্রম শেষ হলে তিন দফায় মোট ১৬ হাজার ৫৮ জন পলিসিধারীকে ৬৩ কোটি ৯১ লাখ ৩৯ হাজার ৬৪৭ টাকা ৫৮ পয়সা পরিশোধ করা হবে।

আইডিআরএ জানিয়েছে, দীর্ঘদিনের অপরিশোধিত বৈধ বীমা দাবি পরিশোধের এ ধারাবাহিক উদ্যোগের মাধ্যমে বীমা খাতে সুশাসন, স্বচ্ছতা ও জবাবদিহিতা প্রতিষ্ঠার পাশাপাশি গ্রাহকের আস্থা পুনরুদ্ধারে ভূমিকা রাখবে। পলিসিধারীদের স্বার্থ সুরক্ষা এবং বীমা খাতের সংস্কার কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

Facebook Comments Box

Posted ০৬:৪৮ অপরাহ্ণ | বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬

bankbimaarthonity.com |

সম্পাদক : মোহাম্মাদ মুনীরুজ্জামান
প্রকাশক : সায়মুন নাহার জিদনী
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়

পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।

ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫

ই-মেইল: bankbima1@gmail.com