|

Advertisement
×

ঢাকা বিমানবন্দরে ৩২ লাখ টাকার বিদেশি সিগারেট জব্দ

মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬   প্রিন্ট   ৯ বার পঠিত

ঢাকা বিমানবন্দরে ৩২ লাখ টাকার বিদেশি সিগারেট জব্দ

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে তিন যাত্রীর ব্যাগেজ তল্লাশি করে ৬৩১ কার্টন বিদেশি সিগারেট, একটি মোবাইল ফোন ও তিনটি ল্যাপটপ জব্দ করেছে কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর (সিআইআইডি)। জব্দ করা পণ্যের আনুমানিক মূল্য ৩২ লাখ ৪০ হাজার টাকা।

সোমবার (৫ অক্টোবর) গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত অভিযানে এসব পণ্য জব্দ করা হয় বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে সিআইআইডি।

সিআইআইডির মহাপরিচালকের কাছে গোপন তথ্য আসার পর বিমানবন্দরের কাস্টমস গোয়েন্দা ও তদন্ত সার্কেলের (সি-শিফট) একটি দল বিমানবন্দরে অবস্থান নেয়। পরে শারজাহ থেকে এয়ার আরাবিয়ার ফ্লাইট জি৯-৫৭১-এ আসা যাত্রীদের ব্যাগেজ স্ক্রিনিং ও তল্লাশি করা হয়।

তল্লাশির সময় যাত্রী মোহাম্মদ শাহিনের ব্যাগেজ থেকে ৩২০ কার্টন সিগারেট, একটি মোবাইল ফোন ও একটি ল্যাপটপ উদ্ধার করা হয়।

অন্য যাত্রী কে এম ফজল হকের ব্যাগেজ থেকে ১২৫ কার্টন সিগারেট ও একটি ল্যাপটপ এবং বেলায়েত ভূঁইয়া হোসাইনের ব্যাগেজ থেকে ১৮৬ কার্টন সিগারেট ও একটি ল্যাপটপ জব্দ করা হয়।

সিআইআইডি জানিয়েছে, চোরাচালান প্রতিরোধ এবং ব্যাগেজ সুবিধার অপব্যবহার ঠেকাতে বিমানবন্দরে তাদের কার্যক্রম অব্যাহত রয়েছে। গোয়েন্দা তথ্য সংগ্রহ, যাত্রী প্রোফাইলিং এবং নিবিড় নজরদারির মাধ্যমে এসব অভিযান পরিচালনা করা হচ্ছে।

Facebook Comments Box

Posted ১২:৪৩ অপরাহ্ণ | মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬

bankbimaarthonity.com |

সম্পাদক : মোহাম্মাদ মুনীরুজ্জামান
প্রকাশক : সায়মুন নাহার জিদনী
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়

পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।

ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫

ই-মেইল: bankbima1@gmail.com