|

Advertisement
×

আদালতের আদেশ অমান্য করে প্রাইম ইসলামী লাইফের জমি দখলের অভিযোগ

মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬   প্রিন্ট   ২২ বার পঠিত

আদালতের আদেশ অমান্য করে প্রাইম ইসলামী লাইফের জমি দখলের অভিযোগ

আদালতের স্থগিতাদেশ থাকা অবস্থায় ঢাকার মিরপুরের গোড়ান চটবাড়ি মৌজায় প্রাইম ইসলামী লাইফ ইন্স্যুরেন্সের ৩৮১ দশমিক ৭৫ শতাংশ জমি দখলের চেষ্টা করা হচ্ছে বলে অভিযোগ করেছে প্রতিষ্ঠানটি। বুধবার (৬ অক্টোবর) জাতীয় প্রেসক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে কোম্পানিটির মুখ্য নির্বাহী কর্মকর্তা মো. সামছুল আলম এ অভিযোগ করেন। লিখিত বক্তব্যে তিনি বলেন, ২০১৬ সালে আইডিআরএর অনুমোদন নিয়ে মিরপুরের ৬৮০৪ ও ৬৬০৩ নম্বর দাগে ওই জমি কেনে প্রতিষ্ঠানটি। নামজারি ও খাজনা পরিশোধ করে তারা জমিটি ভোগদখল করে আসছে। ২০২০ সাল থেকে জমির একটি অংশ টিভিএসের কাছে ভাড়া দেওয়া হয়েছে বলেও দাবি করা হয়।

গত ২৯ এপ্রিল মো. আনিসুল ইসলাম ওরফে নাজমুলের নেতৃত্বে আক্তার জাহান ওরফে রাইসা সুলতানা গং জমির মালিকানা দাবি করে নির্বাহী ম্যাজিস্ট্রেট আদালতে মামলা করেন। ওই মামলায় কোম্পানিকে যথাযথ নোটিশ না দিয়ে একতরফা আদেশ দেওয়া হয় বলে অভিযোগ তাদের।

এর বিরুদ্ধে কোম্পানি মহানগর দায়রা আদালতে রিভিশন মামলা এবং পরে হাইকোর্টে মামলা করে। কোম্পানির দাবি, গত ২৯ জুলাই হাইকোর্ট রুল জারির পাশাপাশি স্থগিতাদেশ দেন।

তবে ওই আদেশের পরও গত ১ আগস্ট জমির দেয়াল ভেঙে গেট স্থাপন এবং বাঁশ-টিন দিয়ে জমির অংশবিশেষ ঘেরাও করা হয় বলে অভিযোগ করা হয়েছে। এ ঘটনায় ৬ আগস্ট জিডি করা হয়।

কোম্পানির আরও অভিযোগ, ১৯ সেপ্টেম্বর টিভিএসের শেডে প্রবেশ করে উচ্ছেদের হুমকি দেওয়া হয়। এ ঘটনায় ২২ সেপ্টেম্বর শাহ আলী থানায় জিডি করা হয়। পরে ২৪ সেপ্টেম্বর ৫০-৬০ জন লোক নিয়ে জমিতে প্রবেশ করে দেয়াল নির্মাণ শুরু করা হয় বলে দাবি করেছে প্রতিষ্ঠানটি।

প্রাইম ইসলামী লাইফের পক্ষ থেকে বলা হয়েছে, বিষয়টি পুলিশ ও স্থানীয় ভূমি অফিসকে জানানো হলেও কার্যকর পদক্ষেপ নেওয়া হয়নি।

কোম্পানিটি আদালতের আদেশ বাস্তবায়ন, ঘটনার তদন্ত এবং এ ঘটনায় শাহ আলী থানা পুলিশের ভূমিকা খতিয়ে দেখার দাবি জানিয়েছে।

Facebook Comments Box

Posted ০৭:৫৬ অপরাহ্ণ | মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬

bankbimaarthonity.com |

সম্পাদক : মোহাম্মাদ মুনীরুজ্জামান
প্রকাশক : সায়মুন নাহার জিদনী
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়

পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।

ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫

ই-মেইল: bankbima1@gmail.com