নিজস্ব প্রতিবেদক
বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬ প্রিন্ট ১৩ বার পঠিত
পুঁজিবাজারে তালিকাভুক্ত আর্থিক খাতের লংকাবাংলা ফাইন্যান্স পিএলসি ৩০ জুন, ২০২৫ সমাপ্ত বছরের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে শেয়ারহোল্ডারদের লভ্যাংশ না দেয়ার সিদ্ধান্ত নিয়েছে। ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে। জানা গেছে, সমাপ্ত বছরের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা শেষে কোম্পানিটির শেয়ার প্রতি লোকসান হয়েছে ২ টাকা ১২ পয়সা। এ সময়ে কোম্পানিটির শেয়ার প্রতি সম্পদ (এনএভিপিএস) দাঁড়িয়েছে ১৩ টাকা ৯৯ পয়সায়। লভ্যাংশ না দেয়ার সিদ্ধান্ত শেয়ারহোল্ডারদের সম্মতিক্রমে অনুমোদনের জন্য কোম্পানিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) ৩১ ডিসেম্বর ও রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে ৯ ডিসেম্বর।
Posted ১১:২২ পূর্বাহ্ণ | বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬
bankbimaarthonity.com | Amiyou Rudra
পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।
ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫
ই-মেইল: bankbima1@gmail.com
✎ মন্তব্য করুন