বিজ্ঞপ্তি
শনিবার, ২১ নভেম্বর ২০২৬ প্রিন্ট ৮ বার পঠিত
গ্রুপ বীমা চুক্তির আওতায় ঢাকা রিপোর্টার্স ইউনিটি-ডিআরইউ দুই সদস্যের বীমাদাবির অর্থ পরিশোধ করেছে ন্যাশনাল লাইফ ইন্সুরেন্স পিএলসি।
ডিআরইউ সদস্য প্রয়াত আবু হেনা রাসেলের পরিবারের কাছে মৃত্যুজনিত বীমা দাবির তিন লাখ টাকা ও সদস্য রফিকুল ইসলামের গুরুতর অসুস্থতাজনিত বীমা দাবির ৭০ হাজার টাকার চেক হস্তান্তর করেন অনুষ্ঠানে প্রধান অতিথি প্রধানমন্ত্রীর অর্থ ও পরিকল্পনা উপদেষ্টা রাশেদ আল মাহমুদ তিতুমীর।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্সের চেয়ারম্যান তোফাজ্জল হোসেন ও মুখ্য নির্বাহী কর্মকর্তা মো. কাজিম উদ্দিন। ডিআরইউ সভাপতি আবু সালেহ আকনের সভাপতিত্বে অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সংগঠনের সাধারণ সম্পাদক মাইনুল হাসান সোহেল।
এ সময় ডিআরইউর কল্যাণ সম্পাদক রফিক মৃর্ধা, অর্থ সম্পাদক নিয়াজ মাহমুদ সোহেল, দপ্তর সম্পাদক রাশিম মোল্লা ও ন্যাশনাল লাইফের জনসংযোগ কর্মকর্তা আমির হোসেন জনি উপস্থিত ছিলেন।
Posted ০৫:৫৯ অপরাহ্ণ | শনিবার, ২১ নভেম্বর ২০২৬
bankbimaarthonity.com | rina sristy
পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।
ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫
ই-মেইল: bankbima1@gmail.com
✎ মন্তব্য করুন