|

Advertisement
×

দর পতনের শীর্ষে নাভানা ফার্মা

বুধবার, ২৫ নভেম্বর ২০২৬   প্রিন্ট   ৮ বার পঠিত

দর পতনের শীর্ষে নাভানা ফার্মা

সপ্তাহের চতুর্থ কার্যদিবস বুধবার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) শেয়ার দর পতনের শীর্ষে উঠে নাভানা ফার্মাসিউটিক্যালস পিএলসি। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে। জানা গেছে, কোম্পানির শেয়ার দর আগের দিনের চেয়ে ৮ দশমিক ৭৭ শতাংশ কমেছে। কোম্পানিটি ১ হাজার ৭০৪ বারে ৬ লাখ ৫৬ হাজার ১৯৫ টি শেয়ার লেনদেন করে। যার বাজার মূল্য ৩ কোটি ৮৮ লাখ টাকা। তালিকায় দ্বিতীয় স্থানে থাকা এশিয়াটিক ল্যাবরেটরিজের শেয়ার দর আগের দিনের চেয়ে ৭ দশমিক ০৩ শতাংশ কমেছে। কোম্পানিটি ৩ হাজার ১৭৮ বারে ৪১ লাখ ৫৬ হাজার ৮৫৯ টি শেয়ার লেনদেন করে। যার বাজার মূল্য ২২ কোটি ৮৯ লাখ টাকা। তালিকায় তৃতীয় স্থানে থাকা রানার অটোমোবাইলসের শেয়ার দর আগের দিনের চেয়ে ৬ দশমিক ৯৩ শতাংশ কমেছে। কোম্পানিটি ৩ হাজার ১৭৮ বারে ৪১ লাখ ৫৬ হাজার ৮৫৯ টি শেয়ার লেনদেন করে। যার বাজার মূল্য ৬ কোটি ৬৭ লাখ টাকা। তালিকায় থাকা অন্যান্য কোম্পানির মধ্যে- আর্গন ডেনিমসের ৫.৮৩ শতাংশ, ন্যাশনাল ফিড মিলের ৫.১৩ শতাংশ, শাশা ডেনিমসের ৫.১৩ শতাংশ, বারাকা পতেঙ্গা পাওয়ার ৪.৯৮ শতাংশ, মোজাফ্ফর হোসেনের ৪.৯৫ শতাংশ, ইবনে সিনা ফার্মাসিউটিক্যালসের ৪.৭৯ শতাংশ ও আমান কটন ৪.৭৮ শতাংশ দর কমেছে।

Facebook Comments Box
✎ মন্তব্য করুন

Your email address will not be published. Required fields are marked *

Posted ০৮:০৪ অপরাহ্ণ | বুধবার, ২৫ নভেম্বর ২০২৬

bankbimaarthonity.com |

সম্পাদক : মোহাম্মাদ মুনীরুজ্জামান
প্রকাশক : সায়মুন নাহার জিদনী
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়

পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।

ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫

ই-মেইল: bankbima1@gmail.com