নিজস্ব প্রতিবেদক
বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬ প্রিন্ট ৪৬ বার পঠিত
পুঁজিবাজারে তালিকাভুক্ত প্রকৌশল খাতের কোম্পানি সাইফ পাওয়ারটেক লিমিটেডের পর্ষদ সভার তারিখ পুনর্নির্ধারণ করা হয়েছে। পূর্বনির্ধারিত ২৫ নভেম্বরের পরিবর্তে আগামী ৩ ডিসেম্বর বিকাল ৫টায় কোম্পানিটির পর্ষদ সভা অনুষ্ঠিত হবে। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে। সূত্র মতে, অনিবার্য পরিস্থিতির কারণে কোম্পানিটির পর্ষদ সভার তারিখ পরিবর্তন করা হয়েছে। আলোচিত সভায় ৩০ জুন, ২০২৫ তারিখে সমাপ্ত অর্থবছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করা হবে। পর্ষদ এ প্রতিবেদন অনুমোদন করলে কোম্পানিটি তা প্রকাশ করবে।
Posted ০৮:৩৪ অপরাহ্ণ | বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬
bankbimaarthonity.com | Amiyou Rudra
পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।
ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫
ই-মেইল: bankbima1@gmail.com
✎ মন্তব্য করুন