নিজস্ব প্রতিবেদক
রবিবার, ২৯ নভেম্বর ২০২৬ প্রিন্ট ৪ বার পঠিত
সপ্তাহের প্রথম কার্যদিবস রোববার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) শেয়ার দর পতনের শীর্ষে উঠে এসেছে সায়হাম টেক্সটাইল মিলস্ লিমিটেড । ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা গেছে, কোম্পানিটির শেয়ার দর আগের দিনের চেয়ে ৭ দশমিক ৪১ শতাংশ কমেছে। কোম্পানিটি৩ হাজার ৫৮০ বারে ৪১ লাখ ৩২ হাজার ৫৫৯ টি শেয়ার লেনদেন করেছে। যার বাজার মূল্য ২৩ কোটি ৫৪ লাখ টাকা।
তালিকায় ২য় স্থানে থাকা খুলনা প্রিন্টিং এন্ড প্যাকেজিংয়ের শেয়ার দর আগের দিনের চেয়ে ৬ দশমিক ০৩ শতাংশ কমেছে। কোম্পানিটি ৫১৯ বারে ৪ লাখ ১১ হাজার ৩৫২ টি শেয়ার লেনদেন করেছে। যার বাজার মূল্য ৪৫ লাখ টাকা।
তালিকার ৩য় স্থানে থাকা লুব-রেফের শেয়ার দর আগের দিনের চেয়ে ৫ দশমিক ২৬ শতাংশ কমেছে। কোম্পানিটি ৪৪৮ বারে ২ লাখ ৮৪ হাজার ১০৯ টি শেয়ার লেনদেন করেছে। যার বাজার মূল্য ৩১ লাখ টাকা।
তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে- ফ্যামিলিটেক্সের (বিডি) ৫.০০ শতাংশ, এসকে ট্রিমস অ্যান্ড ইন্ডাস্ট্রিজের ৪.৩৪ শতাংশ, নিউ লাইন ক্লোথিংসের ৪.২৫ শতাংশ, এপোলো ইস্পাত কমপ্লেক্সের ৪.১৬ শতাংশ, জেনারেশন নেক্সটের ৪.১৬ শতাংশ, মেঘনা পেট্রোলিয়ামের ৪.০৮ শতাংশ ও শাইনপুকুর সিরামিকসের ৪.০১ শতাংশ দর কমেছে।
Posted ০৩:৩৩ অপরাহ্ণ | রবিবার, ২৯ নভেম্বর ২০২৬
bankbimaarthonity.com | Amiyou Rudra
পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।
ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫
ই-মেইল: bankbima1@gmail.com
✎ মন্তব্য করুন