সোমবার ২৫ মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ১১ জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

Ad
x

প্রগতি লাইফের ৩০ শতাংশ ডিভিডেন্ড ঘোষণা

রবিবার, ২৩ জুন ২০১৯   প্রিন্ট   ১১৩৩ বার পঠিত

প্রগতি লাইফের ৩০ শতাংশ ডিভিডেন্ড ঘোষণা

পুঁজিবাজারের বীমা খাতের তালিকাভুক্ত প্রগতি লাইফ ইন্স্যুরেন্স লিমিটেড গত ৩১ ডিসেম্বর ২০১৮ তারিখে সমাপ্ত অর্থ বছরের জন্য ডিভিডেন্ড ঘোষণা করেছে। ২০ জুন অনুষ্ঠিত কোম্পানির পরিচালনা পর্ষদের সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়েছে। কোম্পানি সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র জানায়, কোম্পানিটি বিনিয়োগকারীদের জন্য ৩০ শতাংশ ডিভিডেন্ড ঘোষণা করেছে। এর মধ্যে ১৫ শতাংশ ক্যাশ ও ১৫ শতাংশ স্টক (বোনাস)। বীমা আইন ২০১০ অনুসারে কোম্পানির পরিশোধিত মূলধন বাড়ানো ও বিনিয়োগ বৃদ্ধির লক্ষ্যে বোনাস শেয়ার ইস্যু করা হবে।

এছাড়া আরো জানা যায়, আগামী ২৫ আগস্ট, রোববার সকাল ১১টায় রাজধানীর খামারবাড়ির কৃষিবিদ ইনস্টিটিউশনের কেআইবিসি অডিটোরিয়ামে প্রগতি লাইফ ইন্স্যুরেন্সের বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হবে।

এজিএমে অংশ নেওয়া ও ডিভিডেন্ড প্রাপ্তির যোগ্যতা নির্ধারণে কোম্পানিটি রেকর্ড তারিখ নির্ধারণ করেছে ১৭ জুলাই, বুধবার। অর্থাৎ ওই তারিখে যাদের বিও হিসাবে শেয়ার থাকবে, তারাই কেবল ঘোষিত ডিভিডেন্ড পাওয়ার যোগ্য বিবেচিত হবেন।

একই পর্ষদ সভায় কোম্পানির প্রধান কার্যালয়ের জন্য গুলশানে জমির কেনার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এর জন্য কোম্পানিটি ১০ কাঠা জমি কিনবে। ইতোমধ্যে জমি কেনার লক্ষ্যে সংবাদপত্রে বিজ্ঞপ্তিও প্রকাশ করেছে কোম্পানিটি।

Facebook Comments Box

Posted ১২:৪৭ অপরাহ্ণ | রবিবার, ২৩ জুন ২০১৯

bankbimaarthonity.com |

আর্কাইভ ক্য

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭
৩০৩১  
সম্পাদক : মোহাম্মাদ মুনীরুজ্জামান
প্রকাশক : সায়মুন নাহার জিদনী
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়

পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।

ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫

ই-মেইল: bankbima1@gmail.com