Ad
x

আইএফআইসি ব্যাংকের ১০ শতাংশ লভ্যাংশ অনুমোদন

শুক্রবার, ০৫ জুলাই ২০১৯   প্রিন্ট   ৭৪৫ বার পঠিত

আইএফআইসি ব্যাংকের ১০ শতাংশ লভ্যাংশ অনুমোদন

বিনিয়োগকারীদের জন্য ১০ শতাংশ বোনাস লভ্যাংশ অনুমোদন করেছে বেসরকারি আইএফআইসি ব্যাংক।

বৃহস্পতিবার রাজধানীর বেইলি রোডের অফিসার্স ক্লাবে ব্যাংকটির ৪২তম বার্ষিক সাধারণ সভায় (এজিএম) এ অনুমোদন দেয়া হয়। এ সময় বিশেষ সাধারণ সভাও অনুষ্ঠিত হয়।

বার্ষিক সাধারণ সভায় ব্যাংকের ভাইস-চেয়ারম্যান আহমেদ সায়ান ফজলুর রহমানের সভাপতিত্বে সভায় ব্যাংকের পরিচালনা পর্ষদ সদস্য রাবেয়া জামালী, জালাল আহমেদ, এ আর এম নাজমুস সাকিব, কামরুন্নাহার আহমেদ, ব্যবস্থাপনা পরিচালক ও সিইও শাহ এ সারওয়ার এবং কোম্পানি সচিব মোকাম্মেল হক উপস্থিত ছিলেন।

সভায় ২০১৮ সালে সমাপ্ত বছরে ব্যাংকের নিরীক্ষিত আর্থিক বিবরণী এবং তার ওপর নিরীক্ষক ও পরিচালকরা প্রতিবেদন এবং ১০ শতাংশ বোনাস শেয়ার বিতরণের প্রস্তাব অনুমোদন করেন। একই দিন অতিরিক্ত বার্ষিক সাধারণ সভায় প্রতি একটি সাধারণ শেয়ারের বিপরীতে একটি রাইট শেয়ারের প্রস্তাব অনুমোদিত হয়।

Facebook Comments Box

Posted ১২:০৩ অপরাহ্ণ | শুক্রবার, ০৫ জুলাই ২০১৯

bankbimaarthonity.com |

সম্পাদক : মোহাম্মাদ মুনীরুজ্জামান
প্রকাশক : সায়মুন নাহার জিদনী
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়

পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।

ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫

ই-মেইল: bankbima1@gmail.com