|

Advertisement
×

সোনার বাংলা ইন্স্যুরেন্স্যের বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

বুধবার, ১৯ আগস্ট ২০২৬   প্রিন্ট   ১০ বার পঠিত

সোনার বাংলা ইন্স্যুরেন্স্যের বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

সোনার বাংলা ইন্স্যুরেন্স লিমিটেডের ২৬তম বার্ষিক সাধারণ সভা সম্প্রতি ভার্চুয়াল পদ্ধতিতে অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন কোম্পানির ভাইস-চেয়ারপার্সন শহিদুল ইসলাম নিরু। সভায় ২০২৫ইং সালের নিরীক্ষিত হিসাবের ভিত্তিতে কোম্পানির শেয়ারহোল্ডারদের জন্য ৫% নগদ এবং ৫% স্টক ডিভিডেন্ট অনুমোদন করা হয়।

সভায় অংশগ্রহণ করেন কোম্পানির সম্মানিত পরিচালক, আল-হাজ্ব মো. রুহুল আমিন, আলহাজ্ব মো. শামসুল হক, আবুল কালাম আজাদ, মি. কৈলাশ চৈন্দ্র বাড়ৈ, মি. গঙ্গাচরণ মালাকার, মি. সুমিত কুমার বাড়ৈ, এ.এন.এম. রেজওয়ানুল কাইউম, ইঞ্জিনিয়ার মো. হারুনুর রশীদ মোল্লা, মিসেস ফাহমিদা ওয়ালিউল্লাহ, ইনডিপেনডেন্ট পরিচালক ও এনআরসি এর চেয়ারপার্সন ড. শরীফ এনামুল কবির এবং নারী ইনডিপেনডেন্ট পরিচালক বদরুন নেসা। আরও অংশগ্রহণ করেন কোম্পানির মুখ্য নির্বাহী কর্মকর্তা মো. সামসুল হুদা এবং ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ। সভা পরিচালনা করেন কোম্পানি সচিব আব্দুর রউফ গোমস্তা।

Facebook Comments Box

Posted ০৪:৫৯ অপরাহ্ণ | বুধবার, ১৯ আগস্ট ২০২৬

bankbimaarthonity.com |

সম্পাদক : মোহাম্মাদ মুনীরুজ্জামান
প্রকাশক : সায়মুন নাহার জিদনী
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়

পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।

ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫

ই-মেইল: bankbima1@gmail.com