|

Advertisement
×

সঞ্চয়পত্রের উৎসে কর ১০ শতাংশ কর্তনের নির্দেশ

শুক্রবার, ১৯ জুলাই ২০১৯   প্রিন্ট   ৯২৮ বার পঠিত

সঞ্চয়পত্রের উৎসে কর ১০ শতাংশ কর্তনের নির্দেশ

সঞ্চয়পত্রের সুদ বা মুনাফার ওপর উৎসে কর ১০ শতাংশ কর্তনের নির্দেশনা দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক। এতদিন পাঁচ শতাংশ হারে উৎসে কর দিতে হতো গ্রাহকদের।

বৃহস্পতিবার বাংলাদেশ ব্যাংকের ডেট ম্যানেজমেন্ট বিভাগ এ-সংক্রান্ত এক সার্কুলার জারি করে সব ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহীদের কাছে পাঠিয়েছে।

সার্কুলারের নির্দেশনা অনুযায়ী, জাতীয় সঞ্চয় স্কিমের উৎসে কর ১০ শতাংশ নির্ধারণ করা হলেও শুধুমাত্র পেনশনার সঞ্চয়পত্রের ক্ষেত্রে পাঁচ লাখ টাকার বেশি বিনিয়োগের সুদ পরিশোধকালে ১০ শতাংশ হারে উৎসে কর কর্তন প্রযোজ্য হবে। সুতরাং পেনশনার সঞ্চয়পত্রের ক্ষেত্রে পাঁচ লাখ টাকার নিচে বিনিয়োগ করলে উৎসে কর পাঁচ শতাংশই প্রযোজ্য হবে।

চলতি বছরের ১ জুলাই থেকে এই নির্দেশনা কার্যকর হবে। অর্থাৎ যখনই সঞ্চয়পত্র ক্রয় করা হোক না কেনো এখন থেকে সুদ বা মুনাফা তোলার সময় ১০ শতাংশ হারেই উৎসে কর কাটা হবে।

Facebook Comments Box
✎ মন্তব্য করুন

Your email address will not be published. Required fields are marked *

Posted ১০:৪৭ পূর্বাহ্ণ | শুক্রবার, ১৯ জুলাই ২০১৯

bankbimaarthonity.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

সম্পাদক : মোহাম্মাদ মুনীরুজ্জামান
প্রকাশক : সায়মুন নাহার জিদনী
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়

পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।

ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫

ই-মেইল: bankbima1@gmail.com