Ad
x

জেএমআই সিরিঞ্জ ৩০ শতাংশ লভ্যাংশ দেবে

রবিবার, ২২ সেপ্টেম্বর ২০১৯   প্রিন্ট   ৭৬৯ বার পঠিত

জেএমআই সিরিঞ্জ ৩০ শতাংশ লভ্যাংশ দেবে

পুঁজিবাজারে তালিকাভুক্ত জেএমআই সিরিঞ্জের পরিচালনা পর্ষদ শেয়ারহোল্ডারদের ৩০ শতাংশ নগদ লভ্যাংশ দেয়ার সিদ্ধান্ত নিয়েছে। অর্থাৎ কোম্পানিটির শেয়ারহোল্ডাররা লভ্যাংশ হিসেবে প্রতিটি শেয়ারের বিপরীতে নগদ ৩ টাকা করে পাবেন।

কোম্পানিটির পরিচালনা পর্ষদ সভায় ২০১৯ সালের ৩০ জুন সমাপ্ত বছরের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে এ লভ্যাংশ দেয়ার সিদ্ধান্ত নেয়া হয়েছে বলে রোববার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) থেকে জানানো হয়েছে।

লভ্যাংশের বিষয়ে কোম্পানিটির পরিচালনা পর্ষদের নেয়া সিদ্ধান্ত শেয়ারহোল্ডারদের অনুমোদনের জন্য বার্ষিক সাধারণ সভার (এজিএম) তারিখ নির্ধারণ করা হয়েছে ২৩ নভেম্বর। আর রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে ১৩ অক্টোবর।

সমাপ্ত হিসাব বছরে কোম্পানিটি শেয়ারপ্রতি মুনাফা (ইপিএস) করেছে ৬ টাকা ৫ পয়সা এবং চলতি বছরের ৩০ জুন কোম্পানিটির শেয়ারপ্রতি সম্পদ (এনএভিপিএস) দাঁড়িয়েছে ৬৮ টাকা ৭৪ পয়সা।

লভ্যাংশ ঘোষণার কারণে আজ কোম্পানিটির শেয়ার দামের কোন সার্কিট ব্রেকার থাকবে না। অর্থাৎ কোম্পানিটির শেয়ার দাম যতখুশি বাড়তে অথবা কমতে পারবে।

২২ কোটি ১০ লাখ টাকা পরিশোধিত মূলধনের কোম্পানিটির শেয়ার সংখ্যা ২ কোটি ১০ লাখ। এর মধ্যে ৭৯ দশমিক ৬৬ শতাংশ রয়েছে উদ্যোক্ত ও পরিচালকদের হাতে। বাকি শেয়ারের মধ্যে সাধারণ বিনিয়োগকারীদের কাছে আছে ১৭ দশমিক ৫৯ শতাংশ। আর প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের কাছে আছে ২ দশমিক ৭৫ শতাংশ শেয়ার।

Facebook Comments Box

Posted ১০:৫৮ পূর্বাহ্ণ | রবিবার, ২২ সেপ্টেম্বর ২০১৯

bankbimaarthonity.com |

সম্পাদক : মোহাম্মাদ মুনীরুজ্জামান
প্রকাশক : সায়মুন নাহার জিদনী
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়

পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।

ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫

ই-মেইল: bankbima1@gmail.com