Ad
x

বারিধারা নতুন বাজারে ইসলামী ব্যাংকের বুথ উদ্বোধন

সোমবার, ০৪ নভেম্বর ২০১৯   প্রিন্ট   ৭৬০ বার পঠিত

বারিধারা নতুন বাজারে ইসলামী ব্যাংকের বুথ উদ্বোধন

ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেডের ব্যাংকিং বুথ রোববার রাজধানীর বারিধারা নতুন বাজারে উদ্বোধন করা হয়। ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক (চলতি দায়িত্ব) মুহাম্মদ মুনিরুল মওলা প্রধান অতিথি হিসেবে এ বুথ উদ্বোধন করেন। বিশেষ অতিথি ছিলেন ব্যাংকের এজেন্ট ও বুথ ব্যাংকিং ডিভিশনপ্রধান মোঃ মাহবুব আলম।

ঢাকা নর্থ জোনপ্রধান মোঃ আমিনুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য প্রদান করেন সমাজসেবক শহীদুল আমিন খন্দকার, ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের ওয়ার্ড কাউন্সিলর মোঃ শফিকুল ইসলাম বাসেক ও বারিধারা নতুন বাজার দোকান মালিক সমবায় সমিতির সভাপতি দীন মোহাম্মদ দীলু। স্বাগত বক্তব্য দেন ব্যাংকের বারিধারা শাখাপ্রধান মোঃ মোজাহিদুল ইসলাম ও ধন্যবাদ জ্ঞাপন করেন নতুন বাজার ব্যাংকিং বুথ ইনচার্জ শেখ মোঃ মোস্তাফিজুর রহমান।

প্রধান অতিথি বলেন, ব্যাংকিং বুথে আধুনিক ব্যাংকিং কার্যক্রমের সকল সেবা বিদ্যমান রয়েছে। এজেন্ট ব্যাংকিং ও ব্যাংকিং বুথের মাধ্যমে শহর ও গ্রামে অন্তর্ভুক্তিমূলক ব্যাংকিং ও টেকসই উন্নয়নে কাজ করছে ইসলামী ব্যাংক। তিনি বলেন, এই ব্যাংক প্রযুক্তিসমৃদ্ধ সেবা প্রদানের মাধ্যমে গ্রাহকদের আস্থা ও ভালবাসা অর্জন করতে সক্ষম হয়েছে।

Facebook Comments Box

Posted ১০:২৫ পূর্বাহ্ণ | সোমবার, ০৪ নভেম্বর ২০১৯

bankbimaarthonity.com |

সম্পাদক : মোহাম্মাদ মুনীরুজ্জামান
প্রকাশক : সায়মুন নাহার জিদনী
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়

পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।

ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫

ই-মেইল: bankbima1@gmail.com