Ad
x

বাসাবোতে ইসলামী ব্যাংকের ৩৫০তম শাখা উদ্বোধন

মঙ্গলবার, ১২ নভেম্বর ২০১৯   প্রিন্ট   ৮৯৪ বার পঠিত

বাসাবোতে ইসলামী ব্যাংকের ৩৫০তম শাখা উদ্বোধন

ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেডের ৩৫০তম শাখা হিসেবে বাসাবো শাখা সোমবার ঢাকার মধ্য বাসাবোতে উদ্বোধন করা হয়। ব্যাংকের ম্যানেজিং ডাইরেক্টর ও সিইও মো. মাহবুব উল আলম প্রধান অতিথি হিসেবে এ শাখা উদ্বোধন করেন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ব্যাংকের ডেপুটি ম্যানেজিং ডাইরেক্টর আবু রেজা মো. ইয়াহিয়া। স্বাগত বক্তব্য দেন ব্যাংকের ঢাকা ইস্ট জোনপ্রধান মোহাম্মদ উল­াহ এবং ধন্যবাদ জ্ঞাপন করেন বাসাবো শাখাপ্রধান মো. রুহোল আমীন। অনুষ্ঠানে আরও বক্তব্য দেন সমাজসেবক মাসুদ হাসান শামীম, মো. মনির হোসেন, মো. গোলাম মোস্তফা, গোপীনাথ দাস ও আখতারুজ্জামান, নারী উদ্যোক্তা মাসুমা খানম রাণী, ব্যবসায়ী মো. শফিউদ্দিন এবং শিক্ষাবিদ আ ন ম মাঈন উদ্দিন সিরাজী। অনুষ্ঠানে স্থানীয় ব্যবসায়ী, শিক্ষাবিদ, পেশাজীবী ও গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

Facebook Comments Box

Posted ১২:০৪ অপরাহ্ণ | মঙ্গলবার, ১২ নভেম্বর ২০১৯

bankbimaarthonity.com |

সম্পাদক : মোহাম্মাদ মুনীরুজ্জামান
প্রকাশক : সায়মুন নাহার জিদনী
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়

পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।

ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫

ই-মেইল: bankbima1@gmail.com