|

Advertisement
×

বিদেশি ঋণ পরিশোধের শর্ত শিথিল

শনিবার, ০৭ ডিসেম্বর ২০১৯   প্রিন্ট   ৪৪১ বার পঠিত

বিদেশি ঋণ পরিশোধের শর্ত শিথিল

স্বল্পমেয়াদি বিদেশি ঋণ পরিশোধের শর্ত শিথিল করেছে কেন্দ্রীয় ব্যাংক। এখন থেকে বেসরকারি উদ্যোক্তা ও ব্যবসায়ীরা বিদেশি ঋণের কিস্তির তিন মাসের পরিবর্তে সুবিধামতো পাওনা পরিশোধ করতে পারবেন। এতোদিন ত্রৈমাসিক ভিত্তিতে ঋণ পরিশোধ বাধ্যতামূলক ছিল।

বাংলাদেশ ব্যাংক এ-সংক্রান্ত একটি সার্কুলার জারি করে বৃহস্পতিবার ব্যাংকগুলোর প্রধান নির্বাহীদের কাছে পাঠিয়েছে। বিভিন্ন ব্যবসায়ী সংগঠনের দাবির পরিপ্রেক্ষিতে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানা গেছে।

সংশ্নিষ্টরা জানান, মূলধনী যন্ত্রপাতি, শিল্পের কাঁচামাল, বিদ্যুৎ খাতের সরঞ্জামসহ নির্দিষ্ট কিছু পণ্য আমদানির জন্য বিদেশি বিক্রেতা বা সরবরাহকারীর কাছ থেকে স্বল্পমেয়াদি ঋণ নিতে পারেন আমদানিকারক। সাপ্লায়ার্স ও বায়ার্স ক্রেডিট নামে পরিচিত এ ঋণের সর্বোচ্চ মেয়াদ থাকে এক বছর। সব ধরনের সার্ভিস চার্জসহ সর্বোচ্চ ৬ শতাংশ সুদে এ ঋণ নেওয়া যায়। এক্ষেত্রে বিদেশি ঋণের অপব্যবহার ঠেকাতে কিছুটা কড়াকড়ি আরোপ করা হয়। এর অংশ হিসেবে ত্রৈমাসিক ভিত্তিতে ঋণ পরিশোধের শর্ত আরোপ করে কেন্দ্রীয় ব্যাংক। এখন এ শর্ত প্রত্যাহার করে নেওয়া হয়েছে।

Facebook Comments Box
✎ মন্তব্য করুন

Your email address will not be published. Required fields are marked *

Posted ০৩:১৫ অপরাহ্ণ | শনিবার, ০৭ ডিসেম্বর ২০১৯

bankbimaarthonity.com |

সম্পাদক : মোহাম্মাদ মুনীরুজ্জামান
প্রকাশক : সায়মুন নাহার জিদনী
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়

পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।

ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫

ই-মেইল: bankbima1@gmail.com