Ad
x
মহান বিজয় দিবস

ইসলামী ব্যাংকের আলোচনা সভা অনুষ্ঠিত

মঙ্গলবার, ১৭ ডিসেম্বর ২০১৯   প্রিন্ট   ৪৯৭ বার পঠিত

ইসলামী ব্যাংকের আলোচনা সভা অনুষ্ঠিত

মহান বিজয় দিবস উপলক্ষে ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেডের উদ্যোগে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠান সোমবার ব্যাংকের সাভার শাখায় অনুষ্ঠিত হয়। ব্যাংকের রিস্ক ম্যানেজমেন্ট কমিটির চেয়ারম্যান মেজর জেনারেল (অব.) ইঞ্জিনিয়ার আবদুল মতিন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।

ম্যানেজিং ডাইরেক্টর ও সিইও মো. মাহবুব উল আলম-এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন ব্যাংকের অ্যাডিশনাল ম্যানেজিং ডাইরেক্টর মুহাম্মদ মুনিরুল মওলা ও মুহাম্মদ কায়সার আলী। অন্যদের মধ্যে বক্তব্য দেন ডেপুটি ম্যানেজিং ডাইরেক্টর তাহের আহমেদ চৌধুরী, হাসনে আলম, মো. আব্দুল জব্বার ও মো. সালেহ ইকবাল। ব্যাংকের উর্ধ্বতন নির্বাহী ও সর্বস্তরের কর্মকর্তা কর্মচারীরা এসময় উপস্থিত ছিলেন। সারাদেশে ব্যাংকের সকল শাখা ও জোন কার্যালয়ে বিজয় দিবস উপলক্ষে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত হয়। এছাড়া প্রধান কার্যালয়সহ শাখা ও জোনে আলোকসজ্জা করা হয়।

Facebook Comments Box

Posted ১০:৪৭ পূর্বাহ্ণ | মঙ্গলবার, ১৭ ডিসেম্বর ২০১৯

bankbimaarthonity.com |

সম্পাদক : মোহাম্মাদ মুনীরুজ্জামান
প্রকাশক : সায়মুন নাহার জিদনী
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়

পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।

ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫

ই-মেইল: bankbima1@gmail.com