বিবিএনিউজ.নেট
বুধবার, ০৮ জানুয়ারি ২০২০ প্রিন্ট ৭০১ বার পঠিত
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশত বার্ষিকী উপলক্ষে মুজিববর্ষ উদযাপনের লক্ষ্যে বঙ্গবন্ধু মেমোরিয়াল ট্রাস্টে ১০ কোটি টাকা অনুদান দিয়েছে প্রাইম ব্যাংক লিমিটেড।
মঙ্গলবার ব্যাংকটির পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
এতে বলা হয়, সোমবার গণভবনে এক অনুষ্ঠানে প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতে ব্যাংকের পক্ষ থেকে ১০ কোটি টাকার এ চেক তুলে দেওয়া হয়।
এসময় অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল, বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব ব্যাংকসের চেয়ারম্যান মো. নজরুল ইসলাম মজুমদার, প্রাইম ব্যাংকের ব্যবস্থাপনার পরিচালক রাহেল আহমেদসহ বিভিন্ন ব্যাংকের চেয়ারম্যান ও ঊর্ধ্বতন নির্বাহীরা উপস্থিত ছিলেন বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়।
Posted ০১:২৩ অপরাহ্ণ | বুধবার, ০৮ জানুয়ারি ২০২০
bankbimaarthonity.com | Sajeed
পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।
ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫
ই-মেইল: ই-মেইল: bankbima1@gmail.com