|

Advertisement
×

বাংলাদেশ ক্রিকেট লিগের ৮ম আসর উদ্বোধন

রবিবার, ০২ ফেব্রুয়ারি ২০২০   প্রিন্ট   ৮৫৭ বার পঠিত

বাংলাদেশ ক্রিকেট লিগের ৮ম আসর উদ্বোধন

ইসলামী ব্যাংক ইস্ট জোন ও ওয়ালটন সেন্ট্রাল জোনের খেলার মধ্য দিয়ে শুক্রবার শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে উদ্বোধন করা হয় বাংলাদেশ ক্রিকেট লিগ (বিসিএল)-এর ৮ম আসর।

বিসিএল টুর্নামেন্ট কমিটির সদস্য সচিব রাকিব হায়দার পাভেল ও ইসলামী ব্যাংকের অ্যাডিশনাল ম্যানেজিং ডাইরেক্টর মুহাম্মদ মুনিরুল মওলা অতিথি হিসেবে এ টুর্নামেন্ট উদ্বোধন করেন। এসময় ব্যাংকের সিনিয়র অ্যাসিস্ট্যান্ট ভাইস প্রেসিডেন্ট নজরুল ইসলাম, ইসলামী ব্যাংক ইস্ট জোনের কোচ আব্দুল করিম জুয়েল, অধিনায়ক মুমিনুল হক সৌরভ ও সেন্ট্রাল জোনের অধিনায়ক নাজমুল হোসেন শান্তসহ দু’দলের খেলোয়াড়, কোচিং স্টাফ ও কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

ইসলামী ব্যাংক ইস্ট জোনের অন্য খেলোয়াড়রা হলেন তামিম ইকবাল খান, ইমরুল কায়েস, ইয়াসির আলী চৌধুরী, আফিফ হোসেন ধ্রুব, মো. জাকির হাসান, রুবেল হোসেন, পিনাক ঘোষ, আবু যায়েদ রাহি, মো. তাইজুল ইসলাম, নাঈম হাসান, হাসান মাহমুদ, মোহাম্মদ আশরাফুল, রনি চৌধুরী, অমিত হাসান ও রেজাউর রহমান।

Facebook Comments Box
✎ মন্তব্য করুন

Your email address will not be published. Required fields are marked *

Posted ১০:৫১ পূর্বাহ্ণ | রবিবার, ০২ ফেব্রুয়ারি ২০২০

bankbimaarthonity.com |

সম্পাদক : মোহাম্মাদ মুনীরুজ্জামান
প্রকাশক : সায়মুন নাহার জিদনী
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়

পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।

ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫

ই-মেইল: bankbima1@gmail.com