Ad
x

এসবিএসি ব্যাংকের বিশ্ব নারী দিবস পালন

সোমবার, ০৯ মার্চ ২০২০   প্রিন্ট   ৬৪৮ বার পঠিত

এসবিএসি ব্যাংকের বিশ্ব নারী দিবস পালন

কেক কেটে বিশ্ব নারী দিবস পালন করেছে সাউথ বাংলা এগ্রিকালচার অ্যান্ড কমার্স (এসবিএসি) ব্যাংক। রোববার ব্যাংকটির পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, দিবসটি উপলক্ষে ব্যাংকের পান্থপথ শাখায় অনুষ্ঠানের আয়োজন করা হয়। কেক কেটে অনুষ্ঠানের উদ্বোধন করেন ব্যাংকটির ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী মো. গোলাম ফারুক।

অনুষ্ঠানে ব্যাংকের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক মোস্তফা জালাল উদ্দিন আহমেদ, উপব্যবস্থাপনা পরিচালক শফিউদ্দিন আহমেদ, মো. কামাল উদ্দিন ও মো. আলতাফ হোসেন ভুঁইয়া, মানবসম্পদ বিভাগের প্রধান ও ইভিপি মো. মিজানুর রহমান, পান্থপথ শাখা ব্যবস্থাপক ও ভাইস প্রেসিডেন্ট মান্নান ব্যাপারীসহ ব্যাংকের বিভাগীয় প্রধান ও নারী কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়।

Facebook Comments Box

Posted ০৩:১০ অপরাহ্ণ | সোমবার, ০৯ মার্চ ২০২০

bankbimaarthonity.com |

সম্পাদক : মোহাম্মাদ মুনীরুজ্জামান
প্রকাশক : সায়মুন নাহার জিদনী
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়

পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।

ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫

ই-মেইল: bankbima1@gmail.com