নিজস্ব প্রতিবেদক
বুধবার, ০৬ মে ২০২০ প্রিন্ট ৬৩৬ বার পঠিত
চলতি হিসাববছরের প্রথম প্রান্তিকের (জানুয়ারি’২০-মার্চ’২০) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে পুঁজিবাজারে তালিকাভুক্ত আইপিডিসি ফাইন্যান্স লিমিটেড। আজ বুধবার (৬ মে) অনুষ্ঠিত কোম্পানির পরিচালনা পর্ষদের বৈঠকে ওই প্রতিবেদন পর্যালোচনা ও অনুমোদনের পর তা প্রকাশ করা হয়। কোম্পানি সূত্রে এই তথ্য জানা গেছে।
জানা যায়, আলোচিত প্রান্তিকে কোম্পানিটি ১৫ কোটি টাকা নিট মুনাফা করেছে। গত বছর একই সময়ে মুনাফা হয়েছিল ১৫ কোটি ৮৬ লাখ টাকা।
চলতি বছরের প্রথম প্রান্তিকে আইপডিসি ফাইন্যান্সের শেয়ার প্রতি আয় বা ইপিএস হয়েছে ৪২ পয়সা। গত বছর প্রথম প্রান্তিকে ইপিএস ৪৫ পয়সা ছিল।
আলোচিত প্রান্তিকে কোম্পানিটির শেয়ার প্রতি নগদ অর্থের প্রবাহ (এনওসিএফপিএস) ছিল ২ টাকা ৮ পয়সা। গত বছর কোম্পানিটির ক্যাশ ফ্লো ছিল ঋণাত্মক (-৩.৩৩)।
গত ৩১ মার্চ তারিখে কোম্পানিটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) ছিল ১৬ টাকা ২৩ পয়সা। গত ৩১ ডিসেম্বর, ২০১৯ তারিখে যা ১৫ টাকা ৭৮ পয়সা ছিল।
Posted ০৫:৫৭ অপরাহ্ণ | বুধবার, ০৬ মে ২০২০
bankbimaarthonity.com | saed khan
পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।
ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫
ই-মেইল: ই-মেইল: bankbima1@gmail.com