Ad
x

শুক্রবার খোলা থাকবে ভ্যাট অফিস

রবিবার, ১০ মে ২০২০   প্রিন্ট   ৪৯৬ বার পঠিত

শুক্রবার খোলা থাকবে ভ্যাট অফিস

গামী ১৫ মে সপ্তাহিক ছুটির দিন শুক্রবার ভ্যাটের সার্কেল অফিস খোলা থাকবে। ভ্যাট রিটার্ন দাখিলের সুবিধার্থে এমন নির্দেশ দিয়েছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)।
রাববার (১০ মে) এনবিআরের সদস্য (মুসক বাস্তবায়ন ও আইটি ) মো. জামাল হোসেন স্বাক্ষরিত এক আদেশে এ নির্দেশনা দেয়া হয়।
নিদেশনায় বলা হয়েছে, প্রচলিত আইন অনুযায়ী চলতি বছরের এপ্রিলের ভ্যাট রিটার্ন দাখিলের শেষ তারিখ ১৫ মে রাত ১২টা পর্যন্ত। সে লক্ষ্যে জাতীয় রাজস্ব বোর্ড আগামী ১৫ মে শুক্রবার সাপ্তাহিক ছুটির দিন ভ্যাট রির্টান দাখিলের সুবিধার্থে ভ্যাট সার্কেলগুলোয় জুমার নামাজের বিরতি রেখে বিকেল ৪টা পর্যন্ত খোলা রাখার নির্দেশনা দিয়েছে। পাশাপাশি করোনা সংক্রান্ত সতর্কতা ও নিরাপত্তার সার্বিক ব্যবস্থা গ্রহণ করে দায়িত্ব পালন করতে কর্মকর্তাদের বলা হয়েছে।

Facebook Comments Box

Posted ০৯:২৬ অপরাহ্ণ | রবিবার, ১০ মে ২০২০

bankbimaarthonity.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

সম্পাদক : মোহাম্মাদ মুনীরুজ্জামান
প্রকাশক : সায়মুন নাহার জিদনী
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়

পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।

ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫

ই-মেইল: bankbima1@gmail.com