|

Advertisement
×

ছয়দিন বন্ধ থাকার পর আজ খুলেছে ব্যাংক

বুধবার, ২৭ মে ২০২০   প্রিন্ট   ৫৭৭ বার পঠিত

ছয়দিন বন্ধ থাকার পর আজ খুলেছে ব্যাংক

ঈদুল ফিতরের ছুটির কারণে টানা ছয়দিন বন্ধ থাকার পর আজ বুধবার থেকে খুলেছে ব্যাংক। তবে করোনা ভাইরাসের বিস্তার রোধে সরকার ঘোষিত সাধারণ ছুটি চলমান থাকায় সীমিত আকারে হবে লেনদেন।

সকাল ১০টা থেকে বেলা আড়াইটা পর্যন্ত গ্রাহক লেনদেন করতে পারবেন। আর লেনদেন পরবর্তী ব্যাংকের আনুষঙ্গিক কার্যক্রম সম্পাদনের জন্য শাখা ও প্রধান কার্যালয় বিকেল সাড়ে ৩টা পর্যন্ত খোলা থাকবে।

এর আগে শবে কদর, সাপ্তাহিক ও ঈদুল ফিতরের ছুটির কারণে গত বৃহস্পতিবার (২১ মে) থেকে ব্যাংকের লেনদেন বন্ধ ছিল। তবে ঈদের আগে তৈরি পোশাক শিল্পের কর্মীদের বেতন-বোনাস ও অন্যান্য ভাতাদি পরিশোধ এবং রফতানি বিল ক্রয়ের জন্য গত শুক্র ও শনিবার (২২ ও ২৩ মে ) শিল্পঘন এলাকায় তফসিলি ব্যাংকের সংশ্লিষ্ট শাখা খোলা ছিল।

এদিকে করোনা ভাইরাস (কোভিড-১৯) সংক্রমণ মোকাবিলায় দেশে গত ২৬ মার্চ থেকে টানা ৬৭ দিনের ছুটি চলছে। আগামী ৩০ মে শেষ হচ্ছে এ সাধারণ ছুটি। টানা ছুটির কারণে ইতোমধ্যে দেশের অর্থনৈতিক কর্মকাণ্ডে স্থবিরতা নেমেছে। কর্মহীন হয়ে বিপাকে পড়েছেন নানা শ্রেণী-পেশার মানুষ।

করোনা পরিস্থিতির সঙ্গে খাপ খাইয়ে চলার পথেই হাঁটছে সরকার। কঠোর স্বাস্থ্যবিধি মেনে সবাইকে কাজে ফেরাতে চান দেশের নীতিনির্ধারকরা। ফলে ৩০ মে’র পর ছুটি আর নাও বাড়তে পারে। ফলে এখানেই অবসান ঘটতে পারে দেশের ইতিহাসের সবচেয়ে লম্বা এ সাধারণ ছুটি।

Facebook Comments Box
✎ মন্তব্য করুন

Your email address will not be published. Required fields are marked *

Posted ১১:১৮ পূর্বাহ্ণ | বুধবার, ২৭ মে ২০২০

bankbimaarthonity.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

সম্পাদক : মোহাম্মাদ মুনীরুজ্জামান
প্রকাশক : সায়মুন নাহার জিদনী
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়

পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।

ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫

ই-মেইল: bankbima1@gmail.com