শুক্রবার ৫ জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২ জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

Ad
x

শেয়ারবাজারে অনলাইন লেনদেনে আগ্রহ বাড়ানোর তাগিদ

সোমবার, ১৫ জুন ২০২০   প্রিন্ট   ৫৯৫ বার পঠিত

শেয়ারবাজারে অনলাইন লেনদেনে আগ্রহ বাড়ানোর তাগিদ

করোনাভাইরাস মহামারির সময়ে বিনিয়োগকারীদের অনলাইনে লেনদেন (ট্রেডিং) করার বিষয়ে আগ্রহ বাড়ানোর প্রয়োজন। একইসঙ্গে এ সময় কমপ্লায়েন্সগুলোও সঠিকভাবে পালন করতে হবে বলে জানান ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান পরিচালন কর্মকর্তা (সিওও) এম. সাইফুর রহমান মজুমদার।

ডিএসইর ট্রেনিং একাডেমিতে ব্রোকারেজ হাউজের কর্মকর্তাদের নিয়ে আয়োজিত ‘রোল অব স্টক ব্রোকার্স ইন ইন্টারনেট বেইজড ট্রেডিং’ শীর্ষক অনলাইন প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

আজ সোমবার ডিএসইর এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এছাড়া বিনিয়োগকারীদের অনলাইন ট্রেডিংয়ের ক্ষেত্রে ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) মোবাইল অ্যাপ্লিকেশনটি বিশেষ ভূমিকা রাখতে পারে বলে তিনি মন্তব্য করেন।

এম. সাইফুর রহমান মজুমদার বলেন, অনলাইন ট্রেডিংকে বিনিয়োগকারীদের কাছে জনপ্রিয় করতে এ সময় প্রত্যেক ব্রোকারেজ হাউজকে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে হবে। আর এ বিষয়ে ডিএসই ব্রোকারেজ হাউজগুলোকে সর্বাত্মক সহযোগিতা দেবে।

তিনি অনলাইন প্রশিক্ষণ কর্মশালার সমাপণী দিনেও উপস্থিত থেকে প্রশিক্ষণার্থীদের প্রতি অনলাইন ট্রেডিং বৃদ্ধি করার আহ্বান জানান।

এছাড়াও তিনি বর্তমান পরিস্থিতিতে এ ধরনের অনলাইন ট্রেনিং প্রোগ্রাম আয়োজনের জন্য বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) এবং ডিএসই ট্রেনিং একাডেমিকে ধন্যবাদ জানান।

প্রশিক্ষণ কর্মশালায় মোট ৪টি সেশনে ৪০০ জন ব্রোকারেজ হাউজের কর্মকর্তা অংশ নেন। এতে প্রশিক্ষক হিসাবে ছিলেন বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের পরিচালক মোহাম্মদ রেজাউল করিম।

কর্মশালার সেশনগুলো সঞ্চালন করেন ডিএসই’র সিনিয়র ম্যানেজার ও ডিএসই ট্রেনিং একাডেমির ইনচার্জ মুহাম্মদ রনি ইসলাম।

Facebook Comments Box

Posted ০৯:২২ অপরাহ্ণ | সোমবার, ১৫ জুন ২০২০

bankbimaarthonity.com |

আর্কাইভ ক্য

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০  
সম্পাদক : মোহাম্মাদ মুনীরুজ্জামান
প্রকাশক : সায়মুন নাহার জিদনী
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়

পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।

ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫

ই-মেইল: bankbima1@gmail.com