Ad
x

আর্থিক প্রতিষ্ঠানের সিআরআর পরিবর্তন

রবিবার, ২১ জুন ২০২০   প্রিন্ট   ৬৮০ বার পঠিত

আর্থিক প্রতিষ্ঠানের সিআরআর পরিবর্তন

ব্যাংক বহির্ভূত আর্থিক প্রতিষ্ঠানের নগদ জমা সংরক্ষণ হার (সিআরআর) পুনর্র্নিধারণ করে দিয়েছে বাংলাদেশ ব্যাংক। এখন থেকে মেয়াদি আমানত গ্রহণকারী আর্থিক প্রতিষ্ঠানগুলো দ্বি-সাপ্তাহিক ভিত্তিতে গড়ে দৈনিক ১ দশমিক ৫ শতাংশ হারে সিআরআর সংরক্ষণ করতে পারবে। তবে কোনোদিনই এ সংরক্ষণের হার ১ শতাংশের কম হবে না।

আজ রোববার (২১ জুন) এ বিষয়ে একটি প্রজ্ঞাপন জারি করে সব আর্থিক প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও প্রধান নির্বাহী কর্মকর্তার কাছে পাঠানো হয়েছে।

এতে বলা হয়েছে, মেয়াদি আমানত গ্রহণকারী আর্থিক প্রতিষ্ঠানগুলো দ্বি-সাপ্তাহিক ভিত্তিতে গড়ে দৈনিক ১ দশমিক ৫ শতাংশ হারে সিআরআর সংরক্ষণ করতে পারবে এ শর্তে, যেকোনো দিনই এ সংরক্ষণের পরিমাণ ১ শতাংশের কম হবে না। মেয়াদি আমানত গ্রহণকারী আর্থিক প্রতিষ্ঠানগুলোর বিধিবদ্ধ তারল্যসম্পদ সংরক্ষণের (এসএলআর) পূর্ববর্তী হার ৫ শতাংশ এবং আমানত গ্রহণ করে না এমন আর্থিক প্রতিষ্ঠানের এসএলআর সংরক্ষণের পূর্ববর্তী হার ২ দশমিক ৫ শতাংশ অপরিবর্তিত থাকবে।

সিআরআরের ওই পরিবর্তিত হার চলতি বছরের ১ জুন থেকে কার্যকর হবে এবং পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত বলবৎ থাকবে বলেও জানানো হয়েছে।

Facebook Comments Box

Posted ১০:১০ অপরাহ্ণ | রবিবার, ২১ জুন ২০২০

bankbimaarthonity.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

সম্পাদক : মোহাম্মাদ মুনীরুজ্জামান
প্রকাশক : সায়মুন নাহার জিদনী
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়

পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।

ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫

ই-মেইল: bankbima1@gmail.com