Ad
x

আবুধাবি থেকে ফিরলেন আরো ১৫২ বাংলাদেশি

বুধবার, ০১ জুলাই ২০২০   প্রিন্ট   ৪৩৮ বার পঠিত

আবুধাবি থেকে ফিরলেন আরো ১৫২ বাংলাদেশি

মহামারি করোনাভাইরাসের কারণে আবুধাবি থেকে দেশে ফিরতে পারছিলেন না, এমন ১৫২ বাংলাদেশিকে ফিরিয়ে আনল ইউএস-বাংলা এয়ারলাইন্স। বুধবার সকাল ৮টা ৫০ মিনিটে ঢাকায় অবতরণ করে ফ্লাইটটি।

এক সংবাদ বিজ্ঞপ্তিতে ইউএস-বাংলা এয়ারলাইন্স জানায়, আবুধাবিতে আটকে পড়া বাংলাদেশিদের দেশে ফিরিয়ে আনার সুবিধার্থে বাংলাদেশ বিমান বাহিনী ওয়েলফেয়ার ট্রাস্টের তত্ত্বাবধানে ইউএস-বাংলা এয়ারলাইন্স বোয়িং ৭৩৭-৮০০ এয়ারক্রাফট দিয়ে বিশেষ ফ্লাইটটি পরিচালনা করেছে।

আবুধাবী থেকে আগত প্রত্যেক যাত্রী করোনাভাইরাস নেগেটিভ সার্টিফিকেট নিয়ে ফিরেছেন বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।

এর আগে মঙ্গলবার দেশটি থেকে ১৪০ জনকে ফিরিয়ে আনে ইউএস-বাংলা।

কোভিড-১৯ এর প্রাদুর্ভাবের কারণে গত প্রায় চার মাস সংযুক্ত আরব আমিরাতের বিভিন্ন শহরে আটকে ছিল বহুসংখ্যক বাংলাদেশি। বাংলাদেশ ও ইউএই সরকারের সহযোগিতায় আবুধাবি থেকে আটকে পড়া বাংলাদেশি নাগরিকদের ফিরিয়ে আনল ইউএস-বাংলা এয়ারলাইন্স।

ইতোমধ্যে ইউএস-বাংলা কোভিড-১৯ সময়কালীন চেন্নাই, কলকাতা, দিল্লি, কুয়ালালামপুর, ব্যাংকক ও দুবাইতে আটকে পড়া বাংলাদেশি নাগরিকদের ফিরিয়ে আনতে বিশেষ ফ্লাইট পরিচালনা করেছে।

Facebook Comments Box

Posted ১১:৪১ পূর্বাহ্ণ | বুধবার, ০১ জুলাই ২০২০

bankbimaarthonity.com |

সম্পাদক : মোহাম্মাদ মুনীরুজ্জামান
প্রকাশক : সায়মুন নাহার জিদনী
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়

পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।

ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫

ই-মেইল: bankbima1@gmail.com