Ad
x

করোনা মোকাবিলায় এডিবির আরো ১৫ কোটি টাকা অনুদান

বৃহস্পতিবার, ০৬ আগস্ট ২০২০   প্রিন্ট   ৪৩৭ বার পঠিত

করোনা মোকাবিলায় এডিবির আরো ১৫ কোটি টাকা অনুদান

করোনা মোকাবিলায় বাংলাদেশকে আরও সাড়ে ১৫ কোটি টাকা (৩ মিলিয়ন মার্কিন ডলার) অনুদান দিয়েছে এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি)।

আজ বৃহস্পতিবার এ তথ্য জানিয়েছে এডিবির ঢাকা কার্যালয়।

এ বিষয়ে ঢাকায় নিযুক্ত এডিবির কান্ট্রি ডিরেক্টর মনমোহন প্রকাশ বলেন, ‘এ অনুদানে করোনা মোকাবিলায় জরুরিভিত্তিতে অর্থ, সরঞ্জামসহ অন্যান্য চিকিৎসাসেবা প্রদান করতে পারবে বাংলাদেশ সরকার। প্রয়োজনীয় ওষুধ ও মেডিকল যন্ত্রপাতি কেনা এবং করোনা নিয়ন্ত্রণে যা প্রয়োজন, সেসব কিনতে পারবে এ অনুদানের অর্থে।’

এর আগে করোনা মোকাবিলায় বাংলাদেশকে সাড়ে তিন লাখ টাকা জরুরি অনুদান, গত ৭ মে ৫০০ মিলিয়ন মার্কিন ডলার ঋণ এবং ৩০ এপ্রিল ১০০ মিলিয়ন ডলার ঋণ দিয়েছে এডিবি।

Facebook Comments Box

Posted ০১:৫২ অপরাহ্ণ | বৃহস্পতিবার, ০৬ আগস্ট ২০২০

bankbimaarthonity.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

সম্পাদক : মোহাম্মাদ মুনীরুজ্জামান
প্রকাশক : সায়মুন নাহার জিদনী
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়

পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।

ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫

ই-মেইল: bankbima1@gmail.com