বৃহস্পতিবার ৪ জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২১ জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

Ad
x
শেয়ারবাজারকে স্বাভাবিক ধারায় ফিরিয়ে আনতে

শেয়ারবাজার সমন্বয় ও তদারকি কমিটির পুনর্গঠন

বুধবার, ১২ আগস্ট ২০২০   প্রিন্ট   ৬৭০ বার পঠিত

শেয়ারবাজার সমন্বয় ও তদারকি কমিটির পুনর্গঠন

দেশের শেয়ারবাজারকে স্বাভাবিক ধারায় ফিরিয়ে আনতে বাজার সংশ্লিষ্টদের সাথে অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামালের বৈঠক অনুষ্ঠিত হয়েছে। ওই বৈঠকে বেশ কিছু প্রস্তাব বাস্তবায়নে অর্থ মন্ত্রণালয়ের আর্থিক বিভাগ থেকে গত বছর গঠত করা হয় একটি সমন্বয় ও তদারকি কমিটি। গঠিত ওই কমিটির পুনর্গঠন করা হয়েছে।

গত সোমবার এ-সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করেছে আর্থিক প্রতিষ্ঠান বিভাগ।

প্রজ্ঞাপনে বলা হয়, শেয়ারবাজার কার্যক্রম সমন্বয় ও তদারকি কমিটির কার্যপরিধি অপরিবর্তিত রেখে তৎকালীন অতিরিক্ত সচিব মাকসুরা নূর এনডিসির পরিবর্তে অতিরিক্ত সচিব আবদুল্লাহ হারুন পাশাকে সমন্বয়ক এবং সদস্যসচিব ড. নাহিদ হোসেনের পদমর্যাদা উপসচিবের পরিবর্তে যুগ্মসচিব করে কমিটি পুনর্গঠন করা হলো।

পুনর্গঠিত কমিটিতে সমন্বয়ক ও সদস্যসচিব ছাড়া আরও তিনজন সদস্য রাখা হয়েছে। তারা হচ্ছেন-বাংলাদেশ ব্যাংকের একজন নির্বাহী পরিচালক, বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের একজন নির্বাহী পরিচালক এবং ইনভেস্টমেন্ট করপোরেশন অব বাংলাদেশের ব্যবস্থাপনা পরিচালক।

Facebook Comments Box

Posted ১১:৪৭ পূর্বাহ্ণ | বুধবার, ১২ আগস্ট ২০২০

bankbimaarthonity.com |

আর্কাইভ ক্য

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০  
সম্পাদক : মোহাম্মাদ মুনীরুজ্জামান
প্রকাশক : সায়মুন নাহার জিদনী
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়

পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।

ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫

ই-মেইল: bankbima1@gmail.com