বুধবার ১৫ এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ২ বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

Ad
x

গণস্বাস্থ্য প্লাজমা সেন্টারের উদ্বোধন শনিবার

বিবিএনিউজ.নেট

শুক্রবার, ১৪ আগস্ট ২০২০   প্রিন্ট   ৪১০ বার পঠিত

গণস্বাস্থ্য প্লাজমা সেন্টারের উদ্বোধন শনিবার

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্মৃতির স্মরণে আগামীকাল শনিবার করোনাজয়ীদের কাছ থেকে প্লাজমা সংগ্রহের জন্য গণস্বাস্থ্য প্লাজমা সেন্টারের উদ্বোধন করা হবে। শনিবার বেলা ১১টায় ধানমন্ডির গণস্বাস্থ্য নগর হাসপাতালে প্লাজমা সেন্টারের উদ্বোধন করা হবে।

এর উদ্বোধন করবেন ঢাকা মেডিকেল কলেজ ও হাসপাতালের হেমাটোলজি বিভাগের প্রধান ও প্লাজমা থেরাপি প্রয়োগ সংক্রান্ত বিশেষজ্ঞ কমিটির প্রধান অধ্যাপক ডা. মহিউদ্দিন আহমেদ খান।

গণস্বাস্থ্য কেন্দ্র বলছে, শুরুতে প্রতিদিন ২৫ জনকে প্লাজমা দেয়া হবে। সেপ্টেম্বর থেকে প্রতিদিন ৫০ জনকে প্লাজমা এবং অতিরিক্ত ৫০ জনকে প্যাকড সেল, প্লাটিলেট, বিভিন্ন ব্লাড ফেক্টরস দেয়ার পরিকল্পনা রয়েছে। থ্যালাসেমিয়া ও হিমোগ্লোবিনোপ্যাথির জন্য প্রয়োজনীয় রক্ত সঞ্চালের ব্যবস্থা করা হবে।

আগ্রহী রক্তদাতাদের নিবন্ধনের জন্য নিচের ঠিকানায় যোগাযোগের অনুরোধ করেছে গণস্বাস্থ্য :

ডা. গোলাম মো. কোরেইশী, মোবাইল : ০১৫৫২-৪৬০৭৮০
বিভাগীয় প্রধান, প্যাথলজি বিভাগ, গণস্বাস্থ্য সমাজ ভিত্তিক মেডিকেল কলেজ
স্থান : গণস্বাস্থ্য নগর হাসপাতাল, বাড়ি-১৪, রোড-০৬, ধানমন্ডি, ঢাকা-১২০৫

Facebook Comments Box
×
News Image
বিস্তারিত কমেন্টে…

Posted` ১১:০৫ পূর্বাহ্ণ | শুক্রবার, ১৪ আগস্ট ২০২০

bankbimaarthonity.com |

প্রধান সম্পাদক : মোহাম্মাদ মুনীরুজ্জামান
প্রকাশক : সায়মুন নাহার জিদনী
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়

পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।

ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫

ই-মেইল: ই-মেইল: bankbima1@gmail.com