Ad
x

আবুধাবি ইমিগ্রেশনের অস্বচ্ছতায় বাংলাদেশি যাত্রী ফেরত

বুধবার, ২৬ আগস্ট ২০২০   প্রিন্ট   ৪০২ বার পঠিত

আবুধাবি ইমিগ্রেশনের অস্বচ্ছতায় বাংলাদেশি যাত্রী ফেরত

সম্প্রতি আবুধাবির বিমানবন্দর থেকে ১১২ জন প্রবাসী বাংলাদেশিকে ফিরিয়ে দেয়ার ঘটনার প্রধান কারণ হিসেবে দেশটির ইমিগ্রেশন বিভাগের পলিসির হঠাৎ পরিবর্তন ও কিছু বিষয়ে অস্বচ্ছতাকে দায়ী করা হয়েছে।

বুধবার বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল মফিদুর রহমান এই ঘটনায় গঠিত তদন্ত কমিটির প্রতিবেদন নিয়ে এক সংবাদ সম্মেলন করেন। প্রতিবেদনে এই কারণটি উঠে আসে।

তাদের ফিরে আসার কারণ নিয়ে বেবিচক চেয়ারম্যান বলেন, গত ১০ আগস্ট আবুধাবির ইমিগ্রেশন বিভাগ তাদের পলিসি পরিবর্তন করে একটি প্রজ্ঞাপন জারি করে। এতে বলা হয়, যাদের ভিসার মেয়াদ আছে বা নেই তারা আবুধাবি ঢুকতে পারবে। তবে ১৩ আগস্ট তারা তাদের সেই পলিসিতে আবারও পরিবর্তন আনে। সংশোধিত পলিসিতে তারা বলে, আবুধাবিতে প্রবেশের জন্য প্রবাসীদের দ্য ফেডারেল অথরিটি ফর আইডেন্টিটি অ্যান্ড সিটিজেনশিপের (আইসিএ) অনুমোদন লাগবে। আর যাদের ভিসার মেয়াদ শেষ হয়ে গেছে তারা সে দেশে প্রবেশের অনুমোদন আছে কি-না সেটি যাচাইয়ের জন্য একটি ওয়েব পোর্টালের ঠিকানা দিয়েছে। তবে এই নির্দেশনাটি প্রবাসী যাত্রী ও বিমান সংস্থা এড়িয়ে গেছে। তাই তারা দেশটিতে প্রবেশ করতে পারেনি।

তিনি বলেন, যাত্রীদের ফেরত পাঠানো কিংবা কী করলে প্রবাসী বাংলাদেশিরা সে দেশে ঢুকতে পারবে সে বিষয়ে আবুধাবি ইমিগ্রেশন বিভাগের পক্ষ থেকে দেশটিতে অবস্থিত বাংলাদেশি দূতাবাসকে জানায়নি। এছাড়া এয়ার এরাবিয়া এবং বিমান বাংলাদেশ এয়ারলাইন্স তাদের কাছে সমাধান জানতে চাইলেও আবুধাবি ইমিগ্রেশন তাদের কোনো সদুত্তর দেয়নি।

এর আগে গত ১৪ ও ১৬ আগস্ট বাংলাদেশি যাত্রীদের দেশে ফেরত পাঠায় আবুধাবি। এ ঘটনায় আন্তঃমন্ত্রণালয়ের বৈঠকে একটি ৫ সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়।

Facebook Comments Box

Posted ০৩:৫৬ অপরাহ্ণ | বুধবার, ২৬ আগস্ট ২০২০

bankbimaarthonity.com |

সম্পাদক : মোহাম্মাদ মুনীরুজ্জামান
প্রকাশক : সায়মুন নাহার জিদনী
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়

পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।

ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫

ই-মেইল: bankbima1@gmail.com