নিজস্ব প্রতিবেদক
বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২০ প্রিন্ট ৫১৭ বার পঠিত
সিনিয়র সচিবের পদমর্যাদা প্রদান করা হয়েছে পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) চেয়ারম্যান অধ্যাপক শিবলী রুবাইয়াত-উল-ইসলামকে।
আজ বুধবার (১০ সেপ্টম্বর) জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপসচিব মো. অলিউর রহমান স্বাক্ষরিত এ সংক্রান্ত এক প্রজ্ঞাপন জারি করা হয়েছে।
প্রজ্ঞাপনে বলা হয়েছে, শিবলী রুবাইয়াত-উল-ইসলামকে বিএসইসির চেয়ারম্যান পদে কর্মকালীন সময় পর্যন্ত সিনিয়র পদমর্যাদা প্রদান করা হল।
এর আগে বিএসইসির সাবেক চেয়ারম্যান অধ্যাপক ড. এম খায়রুল হোসেনকে সর্বপ্রথম সিনিয়র সচিবের পদমর্যাদা দেওয়া হয়।
অধ্যাপক শিবলী রুবাইয়াত-উল-ইসলাম গত ১৭ মে বিএসইসির চেয়ারম্যান হিসেবে যোগ দিয়েছেন।
Posted ০৭:০৫ অপরাহ্ণ | বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২০
bankbimaarthonity.com | saed khan
পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।
ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫
ই-মেইল: bankbima1@gmail.com