Ad
x

ফিনিশড লেদার বিক্রি করতে ৩ কোম্পানির সাথে অ্যাপেক্স ট্যানারির চুক্তি

মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২০   প্রিন্ট   ৫৩৫ বার পঠিত

ফিনিশড লেদার বিক্রি করতে ৩ কোম্পানির সাথে অ্যাপেক্স ট্যানারির চুক্তি

ফিনিশড লেদার বিক্রি করার জন্য তিন কোম্পানির সাথে চুক্তি করেছে পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি অ্যাপেক্স ট্যানারি লিমিটেডের পরিচালনা পর্ষদ। কোম্পানিগুলো হচ্ছে- এফবি ফুটওয়্যার লিমিটেড, ফুটবেড ফুটওয়্যার লিমটেড ও নুভো সুজ (বিডি) লিমিটেড। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র জানায়, কোম্পানিগুলো ফুটওয়্যার রপ্তানিকারক হিসাবে চুক্তি করেছে। চুক্তি অনুযায়ী বিভিন্ন গ্রেড এবং মানের দামের ভিত্তিতে অ্যাপেক্স ট্যানিারির ফিনিশড লেদার বিক্রির জন্য রয়েছে।

কোম্পানিটি আশা করছে ফিনিশড লেদার বিক্রির মাধ্যমে এফবি ফুটওয়্যার, ফুটবেড ফুটওয়্যার এবং নুভো সুজ (বিডি) লিমিটেড থেকে বছরে প্রায় ১৬ কোটি ৫০ লাখ টাকা, ৩ কোটি ২৫ লাখ এবং ১ কোটি ২৫ লাখ ৫০ হাজার টাকা আয় হবে। (বাজারে পণ্যের চাহিদার ওপর নির্ভর করে আয় কম বেশি হতে পারে।)

Facebook Comments Box

Posted ১১:১০ পূর্বাহ্ণ | মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২০

bankbimaarthonity.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

সম্পাদক : মোহাম্মাদ মুনীরুজ্জামান
প্রকাশক : সায়মুন নাহার জিদনী
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়

পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।

ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫

ই-মেইল: bankbima1@gmail.com