|

Advertisement
×

তিন বিমা কোম্পানি হল্টেড

বুধবার, ১৬ জানুয়ারি ২০১৯   প্রিন্ট   ১০৩৬ বার পঠিত

তিন বিমা কোম্পানি হল্টেড

ঢাকা স্টক একচেঞ্জে (ডিএসই) লেনদেনের দেড় ঘন্টায় বিক্রেতার সংকটে হল্টেড হয়েছে পুঁজিবাজারে তালিকাভুক্ত ৩ বিমা কোম্পানি। আলোচিত সময় কোম্পানিগুলোর শেয়ার ক্রয় করতে ক্রেতা দেখা গেলেও বিক্রেতার ঘর শূণ্য ছিল। হল্টেড হওয়া কোম্পানিগুলো হলো- কর্ণফুলী ইন্স্যুরেন্স, তাকাফুল ইন্স্যুরেন্স এবং অগ্রণী ইন্স্যুরেন্স লিমিটেড। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

ডিএসইর তথ্যানুযায়ী, দুপুর ১টার দিকে কর্ণফুলী ইন্স্যুরেন্সের ক্রেতার ঘরে ৮ লাখ ৩ হাজার ৭১১টি শেয়ার ২১.২০ টাকায় কেনার আবেদন থাকলেও বিক্রয়ের ঘরে কাউকে দেখা যায়নি। আলোচিত সময় কোম্পানির শেয়ার দর ৯.৮৪ শতাংশ বা ১.৯০ টাকা বেড়ে সর্বশেষ ২১.২০ টাকায় লেনদেন হয়।

তাফাফুল ইন্স্যুরেন্সের ক্রেতার ঘরে ১ লাখ ৩৫ হাজার ৯০৮টি শেয়ার ৩১.৩০ টাকায় কেনার আবেদন থাকলেও বিক্রয়ের ঘরে কাউকে দেখা যায়নি। আলোচিত সময় কোম্পানির শেয়ার দর ৯.৮২ শতাংশ বা ২.৮০ টাকা বেড়ে সর্বশেষ ৩১.৩০ টাকায় লেনদেন হয়।

অগ্রণী ইন্স্যুরেন্সের ক্রেতার ঘরে ২৮ হাজার ৪৮১টি শেয়ার ৩০.৩০ টাকায় কেনার আবেদন থাকলেও বিক্রয়ের ঘরে কাউকে দেখা যায়নি। এ সময়ে কোম্পানিটির শেয়ার দর ৯.৭৮ শতাংশ বা ২.৭০ টাকা বেড়ে সর্বশেষ ৩০.৩০ টাকায় লেনদেন হয়।

Facebook Comments Box
✎ মন্তব্য করুন

Your email address will not be published. Required fields are marked *

Posted ০১:৫৪ অপরাহ্ণ | বুধবার, ১৬ জানুয়ারি ২০১৯

bankbimaarthonity.com |

সম্পাদক : মোহাম্মাদ মুনীরুজ্জামান
প্রকাশক : সায়মুন নাহার জিদনী
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়

পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।

ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫

ই-মেইল: bankbima1@gmail.com