বুধবার, ১৬ জানুয়ারি ২০১৯ প্রিন্ট ১০০৪ বার পঠিত
অস্বাভাবিকহারে শেয়ার দর বাড়ার কোনো কারণ নেই বলে জানিয়েছে পুঁজিবাজারে তালিকাভু্ক্ত বীমা খাতের কোম্পানি অগ্রণী ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
এর আগে অগ্রণী ইন্স্যুরেন্সের কাছে সাম্প্রতিক সময়ে অস্বাভাবিকহারে শেয়ার দর বাড়ার কারণ জানতে চায় ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই)। জবাবে দর বাড়ার পেছনে কোনো মূল্য সংবেদনশীল তথ্য নেই বলে জানিয়েছে কোম্পানি কর্তৃপক্ষ।
বিশ্লেষণে দেখা গেছে, গত কয়েক কার্যদিবস যাবৎ টানা বাড়ছে এ কোম্পানির শেয়ার দর। গত ১লা জানুয়ারি কোম্পানিটির শেয়ার দর ছিলো ১৭.৬০ টাকা। আর ২৭ জানুয়ারি এ শেয়ারের লেনদেন হয়েছে ২৭.৬০ টাকায়। এ সময়ে কোম্পানিটির শেয়ার দর বেড়েছে ১০.০০ টাকা। যা অস্বাভাবিক মনে করছে ডিএসই।
Posted ০১:৫৭ অপরাহ্ণ | বুধবার, ১৬ জানুয়ারি ২০১৯
bankbimaarthonity.com | Sajeed
পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।
ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫
ই-মেইল: bankbima1@gmail.com