|

Advertisement
×
বাংলাদেশ অর্থনৈতিক সম্মেলনে সালমান এফ রহমান

অসমতা প্রবৃদ্ধির অন্যতম ফাংশন

সোমবার, ০৫ অক্টোবর ২০২০   প্রিন্ট   ৪৩৫ বার পঠিত

অসমতা প্রবৃদ্ধির অন্যতম ফাংশন

প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা সালমান এফ রহমান বলেছেন, যে দেশেই প্রবৃদ্ধি হবে, সেখানে অসমতা-বৈষম্য থাকবে। অসমতা প্রবৃদ্ধির অন্যতম ফাংশন। অসমতা ছাড়া প্রবৃদ্ধি সম্ভব নয়।

জননেত্রী শেখ হাসিনা ২০০৯ সালে দ্বিতীয়বার ক্ষমতায় এসে যখন বলতেন, আগামী ১০ বছরে বাংলাদেশ এ পর্যায়ে চলে যাবে, কেউ কিন্তু বিশ্বাস করত না। সবাই বলত এটি সম্ভব নয়। ২০০৮ সালে আমাদের বাজেটের আকার ছিল ৯৫ হাজার কোটি টাকা। আর গত বাজেটের আকার ছিল ৫ লাখ ২৩ হাজার কোটি টাকা। এটি তো এমনি এমনি হয়নি। এখানে সুনিশ্চিতভাবে সরকারের অবদান আছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার দৃঢ় নেতৃত্ব আছে। তিনি যদি সেভাবে নেতৃত্ব না দিতেন তাহলে যতই আমাদের অন্ট্রাপ্রেনিউয়াল স্পিরিট থাকুক না কেন এ উন্নতি সম্ভব হতো না। আমাদের অন্ট্রাপ্রেনিউয়াল স্পিরিট সব সময়ই ছিল। প্রতিটি ব্যষ্টিক অর্থনৈতিক সূচকে এ ধরনের প্রবৃদ্ধি ২০০৯ সালের আগে কিন্তু কোনো দিনই হয়নি। ক্ষমতায় এসে তিনি উপলব্ধি করলেন অর্থনীতিকে এগিয়ে নিতে হলে প্রথমে সবচেয়ে বেশি জোর দিতে হবে জ্বালানিতে। বিদ্যুৎ সমস্যার সমাধান না হলে আমরা কাঙ্ক্ষিত প্রবৃদ্ধির পথে যেতে পারব না। আজকে এনার্জি সমস্যার সমাধান হওয়ায় দেশ বেশি প্রবৃদ্ধি হারের দিকে যাত্রা করছে। সবারই জানা প্রতিটি খাতেই এনার্জি লাগে। তিনি ব্যবসা-বাণিজ্যের অনুকূল পরিবেশ সৃষ্টি করেছেন।

সঞ্চয় হার নিয়ে কথা উঠেছে। এখনো বাংলাদেশে সঞ্চয় হার ৩০ শতাংশ। যেখানে ভারতে সঞ্চয় হার ২৮ দশমিক ৮ শতাংশ। আমাদের সঞ্চয় হার অনেক বেশি, বিনিয়োগ প্রতিবন্ধকতার এটি একটি কারণ। কিন্তু আমাদের অর্থনীতি শক্তিশালী। আলোচনায় একজন বলেছেন, আন্ডার দ্য ম্যাট্রেস টাকা আছে। আমি এটি বিশ্বাস করি না। আরেকটি বিষয় সবসময়ই বলা হচ্ছে এবং আমার কাছে বিস্ময় লাগে যে প্রবৃদ্ধি অসম-বৈষম্যমূলক। আমার কথা হলো, যে দেশেই প্রবৃদ্ধি হবে, সেখানে অসমতা-বৈষম্য থাকবে। অসমতা আসলে প্রবৃদ্ধির অন্যতম ফাংশন। অসমতা ছাড়া প্রবৃদ্ধি সম্ভব নয়। কিন্তু দেখতে হবে নিম্ন পর্যায়ে অসমতা প্রশমন হচ্ছে কি হচ্ছে না। সবাই স্বীকার করছেন, দারিদ্র্যের হার কমে আসছে। তবে আমি আরো এক ধাপ এগোতে চাই।

আমাদের অবশ্যই চ্যালেঞ্জ আছে। সেগুলো অ্যাড্রেস করছি এবং সমাধান করছি। আমাদের অন্যতম বড় চ্যালেঞ্জ হলো, জিডিপির আনুপাতিক হারে রাজস্ব আহরণ বাড়ানো। অর্থমন্ত্রী ঠিকই বলেছেন, মূলধনি যন্ত্রপাতিসহ কিছু পণ্যে আমদানি পর্যায়ে আমরা যেসব শুল্ক বা কর অব্যাহতি দিয়েছি, সেগুলোকে যদি কর আহরণ হিসেবে ধরে নিই তাহলে ট্যাক্স টু জিডিপি রেশিও আরো বাড়বে। কিন্তু যে কর অব্যাহতিগুলো দিয়েছি, সেটিও আবার প্রয়োজন। কর অব্যাহতি না দিলে আমরা বড় বড় প্রকল্প বাস্তবায়ন করতে পারতাম না।করের ক্ষেত্রে একটি বিষয় দেখা যাচ্ছে, করজালে যারা ঢুকে গেছে, তাদের ওপর বেশি কর ধার্য করা হচ্ছে। যারা করজালের বাইরে আছে, তাদের কর নিশ্চিত করা যাচ্ছে না। আমাদের মূল চ্যালেঞ্জ, অধিক লোককে করজালের আওতায় আনা। অটোমেশন করলে এটি সম্ভব। অর্থমন্ত্রী এটা নিয়ে কঠোর পরিশ্রম করছেন। সরকারি পর্যায়ে অটোমেশনের জন্য কাজ হচ্ছে। আমি মনে করি, অটোমেশনের ক্ষেত্রে এনবিআর যেসব উদ্যোগ নিয়েছে, সেগুলো পুরোপুরি বাস্তবায়ন হলে এর সুফল আমরা পাব এবং ভবিষ্যতে কর আহরণ আরো বাড়বে।

ইজ অব ডুয়িং বিজনেসের কথা উঠে এসেছে। এ সূচকে আমাদের উন্নতি হয়েছে। র্যাংকিং শুধু উন্নতি করেনি, বিশ্বের ২০ টপ রিফরমার দেশের মধ্যেও রয়েছি। কিন্তু এটি যথেষ্ট নয়। ১৬৮তম অবস্থান নিঃসন্দেহে খুব একটা ভালো খবর নয়। এ নিয়ে আমরা অনেক কাজ করেছি।

(৫ মার্চ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে ‘বাংলাদেশ অর্থনৈতিক সম্মেলন ২০২০’-এ প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা সালমান এফ রহমানের দেয়া বক্তব্য থেকে)

Facebook Comments Box
✎ মন্তব্য করুন

Your email address will not be published. Required fields are marked *

Posted ১১:২২ পূর্বাহ্ণ | সোমবার, ০৫ অক্টোবর ২০২০

bankbimaarthonity.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

সম্পাদক : মোহাম্মাদ মুনীরুজ্জামান
প্রকাশক : সায়মুন নাহার জিদনী
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়

পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।

ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫

ই-মেইল: bankbima1@gmail.com