|

Advertisement
×

বেতন না বাড়ানোয় পদত্যাগ করেছেন ডিএসইর কোম্পানি সচিব ও সিআরও

সোমবার, ১২ অক্টোবর ২০২০   প্রিন্ট   ৬৩৬ বার পঠিত

বেতন না বাড়ানোয় পদত্যাগ করেছেন ডিএসইর কোম্পানি সচিব ও সিআরও

বেতন না বাড়ানোয় পদত্যাগ করেছেন দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) দুই শীর্ষ কর্মকর্তা। তারা হলেন- ডিএসইর মহাব্যবস্থাপক (জিএম) ও কোম্পানি সচিব মোহাম্মদ আসাদুর রহমান এবং উপ-মহাব্যবস্থাপক (ডিজিএম) ও প্রধান নিয়ন্ত্রক কর্মকর্তা (সিআরও) মো. আব্দুল লতিফ। গত বৃহস্পতিবার পদত্যাগপত্র জমা দিয়েছেন।
ডিএসইর সাবেক প্রেসিডেন্ট ও বর্তমান শেয়ারহোল্ডার পরিচালকের পরামর্শে এই দুই কর্মকর্তা পদত্যাগ করেছেন বলে জানিয়েছেন ডিএসইর একাধিক কর্মকর্তা। পরিচালক তাদের বলেন, তোমরা পদত্যাগ কর, আমি তোমাদের বেতন ভাতা ও লোন সুবিধার ব্যবস্থা করবো।
তবে সূত্রে জানায়,ডিএসইর ব্যবস্থাপনায় পর্ষদের একটি অংশের স্বেচ্ছাচারিতা এবং যোগ্য কর্মকর্তাদের বিভিন্নভাবে বঞ্চিত করার প্রতিবাদের অংশ হিসেবে এই দুই কর্মকর্তা পদত্যাগ করেছেন।
এমন এক সময় এই দুই কর্মকর্তা পদত্যাগ করলেন যখন ডিএসইর কর্মকর্তাদের সকল সুযোগ সুবিধা এমনকি বেতনও কমানো হচ্ছে।
বর্তমানে ডিএসইতে কর্মকর্তা ও কর্মচারীর সংখ্যা ৩৬০ জন। তবে সিআরও পদে বর্তমানে স্থায়ী কেউ নেই। গুরুত্বপূর্ণ এ পদটির দায়িত্ব সামলাচ্ছিলেন ডিজিএম আব্দুল লতিফ। আর স্থায়ী কোম্পানি সচিব না থাকায় এ পদের দায়িত্ব পালন করছিলেন জিএম আসাদুর রহমান। গুরুত্বপূর্ণ পদের দায়িত্ব সামলানোর পরও এই দুই কর্মকর্তাকে তাদের যোগ্য মূল্যায়ন করা হচ্ছিল না। বাড়ানো হচ্ছিল না তাদের সুযোগ সুবিধা। এর ফলে তাদের মধ্যে এক ধরনের ক্ষোভ জন্ম নেয়। আর এ ক্ষোভের ফলেই তারা পদত্যাগ করার সিদ্ধান্ত নিয়েছে।
এ বিষয়ে পদত্যাগ করা দুই কর্মকর্তার একজন বলেন, ডিএসইর মধ্যে এক ধরনের স্বেচ্ছাচারিতা চলছে। যোগ্যদের কাজের মূল্যায়ন করা হচ্ছে না। এ ধরনের কার্যক্রমের প্রতিবাদের অংশ হিসেবে পদত্যাগ করার সিদ্ধান্ত নিয়েছি।

Facebook Comments Box
✎ মন্তব্য করুন

Your email address will not be published. Required fields are marked *

Posted ১২:৩৫ অপরাহ্ণ | সোমবার, ১২ অক্টোবর ২০২০

bankbimaarthonity.com |

সম্পাদক : মোহাম্মাদ মুনীরুজ্জামান
প্রকাশক : সায়মুন নাহার জিদনী
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়

পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।

ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫

ই-মেইল: bankbima1@gmail.com