|

Advertisement
×

লাফার্জহোলসিমের আর্থিক প্রতিবেদন প্রকাশ

বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২০   প্রিন্ট   ৪৭৫ বার পঠিত

লাফার্জহোলসিমের আর্থিক প্রতিবেদন প্রকাশ

পুঁজিবাজারে তালিকাভুক্ত সিমেন্ট খাতের কোম্পানি লাফার্জহোলসিম বাংলাদেশ লিমিটেড ৩০ সেপ্টেম্বর, ২০২০ তারিখে সমাপ্ত তৃতীয় প্রান্তিকের (জুলাই’২০-সেপ্টেম্বর’২০) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে ।
আজ বৃহস্পতিবার (১৫ অক্টোবর) অনুষ্ঠিত কোম্পানির পরিচালনা পর্ষদের সভায় আলোচিত প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা ও অনুমোদনের পর তা প্রকাশ করা হয়। কোম্পানি সূত্রে এই তথ্য জানা গেছে।
জানা গেছে, আলোচিত প্রান্তিকে কোম্পানিটির সমন্বিত শেয়ার প্রতি আয় বা ইপিএস (ঈড়হংড়ষরফধঃবফ ঊচঝ) হয়েছে ৫৬ পয়সা। অন্যদিকে গত বছরের একই সময়ে ইপিএস ছিল ৩৩ পয়সা।
অন্যদিকে প্রথম তিন প্রান্তিকে (জানুয়ারি’২০-সেপ্টেম্বর’২০) সমন্বিতভাবে লাফার্জহোলসিমের ইপিএস হয়েছে ১ টাকা ২৯ পয়সা, যা গত বছরের একই সময়ে ১ টাকা ১ পয়সা ছিল।
তিন প্রান্তিক মিলিয়ে কোম্পানিটির শেয়ার প্রতি ক্যাশ ফ্লো ছিল ২ টাকা ৭০ পয়সা, যা গত বছরের একই সময়ে ২ টাকা ৫ পয়সা ছিল।
৩০ সেপ্টেম্বর, ২০২০ তারিখে সমন্বিতভাবে লাফার্জহোলসিমের শেয়ার প্রতি নীট সম্পদ মূল্য বা এনএভিপিএস ছিল ১৪ টাকা ৪০ পয়সা।

Facebook Comments Box
✎ মন্তব্য করুন

Your email address will not be published. Required fields are marked *

Posted ০৮:২৮ অপরাহ্ণ | বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২০

bankbimaarthonity.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

সম্পাদক : মোহাম্মাদ মুনীরুজ্জামান
প্রকাশক : সায়মুন নাহার জিদনী
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়

পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।

ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫

ই-মেইল: bankbima1@gmail.com