রবিবার ৩১ মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৭ জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

Ad
x

ফিরোজ আলম প্রিমিয়ার লিজিং সিকিউরিটিজের চেয়ারম্যান পুনর্নির্বাচিত

মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২০   প্রিন্ট   ৫১৯ বার পঠিত

ফিরোজ আলম প্রিমিয়ার লিজিং সিকিউরিটিজের চেয়ারম্যান পুনর্নির্বাচিত

এএসএম ফিরোজ আলম প্রিমিয়ার লিজিং সিকিউরিটিজ লিমিটেডের চেয়ারম্যান হিসেবে পুনর্নির্বাচিত হয়েছেন। সম্প্রতি কোম্পানির পরিচালনা পর্ষদের ৫৮তম সভায় তাকে পুনরায় নির্বাচিত করা হয়। তিনি ১৯৬০ সালে পটুয়াখালী জেলার এক সম্ভ্রান্ত পরিবারে জন্মগ্রহণ করেন। স্নাতক সমাপ্তির পর তিনি বিভিন্ন ব্যবসায় সম্পৃক্ত হন এবং নিজেকে একজন সফল ব্যবসায়ী হিসেবে প্রতিষ্ঠিত করতে সক্ষম হন। তিনি ব্যাংকিং এবং লিজিং ব্যবসার সঙ্গে জড়িত।

ফিরোজ আলম মার্কেন্টাইল ব্যাংক লিমিটেড ও মার্কেন্টাইল ব্যাংক সিকিউরিটিজ লিমিটেডের পরিচালক এবং টয়োসিস্টেম বিডি লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক হিসেবে কাজ করছেন। তিনি প্রিমিয়ার লিজিং অ্যান্ড ফাইন্যান্স লিমিটেডের একজন উদ্যোক্তা ও সাবেক চেয়ারম্যান। তিনি পটুয়াখালী জেলার কালাইয়ায় অবস্থিত শাহেদা গফুর ইব্রাহিম জেনারেল হাসপাতালের প্রতিষ্ঠাতা।

Facebook Comments Box

Posted ১১:০৫ পূর্বাহ্ণ | মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২০

bankbimaarthonity.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

আর্কাইভ ক্য

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭
৩০৩১  
সম্পাদক : মোহাম্মাদ মুনীরুজ্জামান
প্রকাশক : সায়মুন নাহার জিদনী
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়

পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।

ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫

ই-মেইল: bankbima1@gmail.com