বৃহস্পতিবার ৪ জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২১ জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

Ad
x

স্পট মার্কেটে যাচ্ছে ২৪ কোম্পানি

রবিবার, ১৫ নভেম্বর ২০২০   প্রিন্ট   ৫০২ বার পঠিত

স্পট মার্কেটে যাচ্ছে ২৪ কোম্পানি

আগামীকাল সোমবার থেকে স্পট মার্কেটে যাচ্ছে পুঁজিবাজারে তালিকাভুক্ত ২৪ কোম্পানি। এগুলো হলো: দুলামিয়া কটন স্পিনিং, দেশ গার্মেন্টস, বিডি অটোকার্স, ভিএফএস থ্রেড ডাইং, ইউনিক হোটেল অ্যান্ড রিসোর্টস, তিতাস গ্যাস, স্ট্যান্ডার্ড সিরামিক, সোনালী পেপার, সাভার রিফ্যাক্ট্ররিজ, আর.এন স্পিনিং, প্যারামাউন্ট টেক্সটাইল, পেনিনসুলা চিটাগং, ন্যাশনাল টি কোম্পানি, ন্যাশনাল ফিড, নিউ লাইন ক্লোথিংস, নাভানা সিএনজি, খুলনা পাওয়ার, জুট স্পিনার্স, জিপিএইচ ইস্পাত, আজিজ পাইপস, অ্যাপেক্স স্পিনিং, অ্যাপেক্স ফুডস, আনলিমা ইয়ার্ন ও আফতাব অটোস লিমিটেড। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা যায়, আগামী ১৮ নভেম্বর, বুধবার দেশ গার্মেন্টস, বিডি অটোকার্স, ভিএফএস থ্রেড ডাইং, ইউনিক হোটেল অ্যান্ড রিসোর্টস, তিতাস গ্যাস, স্ট্যান্ডার্ড সিরামিক, প্যারামাউন্ট টেক্সটাইল, পেনিনসুলা চিটাগং, ন্যাশনাল টি কোম্পানি, ন্যাশনাল ফিড, নিউ লাইন ক্লোথিংস, নাভানা সিএনজি, খুলনা পাওয়ার, জিপিএইচ ইস্পাত, আজিজ পাইপস, অ্যাপেক্স স্পিনিং, অ্যাপেক্স ফুডস, আনলিমা ইয়ার্ন এবং আফতাব অটোস লিমিটেডের বার্ষিক সাধারণ সভা (এজিএম) সংক্রান্ত রেকর্ড ডেট। এর আগের দুই কার্যদিবস অর্থাৎ ১৬ ও ১৭ নভেম্বর স্পট মার্কেটে হবে এসব কোম্পানিগুলোর শেয়ার লেনদেন।
এ সময়ে ব্লক/অডলটে লেনদেন করা যাবে। আর রেকর্ড ডেটের কারণে আগামী ১৮ নভেম্বর, বুধবার লেনদেন স্থগিত রাখবে কোম্পানিগুলো।
অন্যদিকে, আগামী ১৯ নভেম্বর, বৃহস্পতিবার দুলামিয়া কটন স্পিনিং, সোনালী পেপার, সাভার রিফ্যাক্ট্ররিজ, আর.এন স্পিনিং এবং জুট স্পিনার্স লিমিটেডের বার্ষিক সাধারণ সভা (এজিএম) সংক্রান্ত রেকর্ড ডেট। এর আগের তিন কার্যদিবস অর্থাৎ ১৬ থেকে ১৮ নভেম্বর স্পট মার্কেটে হবে এসব কোম্পানিগুলোর শেয়ার লেনদেন।
এ সময়ে ব্লক/অডলটে লেনদেন করা যাবে। আর রেকর্ড ডেটের কারণে আগামী ১৯ নভেম্বর, বৃহস্পতিবার লেনদেন স্থগিত রাখবে কোম্পানিগুলো।

Facebook Comments Box

Posted ০৩:৩৫ অপরাহ্ণ | রবিবার, ১৫ নভেম্বর ২০২০

bankbimaarthonity.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

আর্কাইভ ক্য

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০  
সম্পাদক : মোহাম্মাদ মুনীরুজ্জামান
প্রকাশক : সায়মুন নাহার জিদনী
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়

পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।

ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫

ই-মেইল: bankbima1@gmail.com